1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
বড়লেখায় হিনাইনগর যুব সংঘের সভাপতির জন্মদিন উদযাপন-গাজীপুর সংবাদ  পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেলেন ছাতকের জসিম উদ্দিন সুমেন ও ফখরুল আলম।-গাজীপুর সংবাদ  শিশুবান্ধব উখিয়া গড়তে চাই একটি আধুনিক শিশু পার্ক-গাজীপুর সংবাদ  গজারিয়া ভবেরচর হাইওয়ে থানার নতুন ভবন পরিদর্শনে অতিরিক্ত আইজিপি-গাজীপুর সংবাদ  ছাতকে এক সপ্তাহ ধরে সুরমা নদী থেকে ড্রেজার দিয়ে বালু ও ভিটমাটি উত্তোলনের অভিযোগ-গাজীপুর সংবাদ  সাইক ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি (SIMT) ঢাকায় নিয়োগকর্তা সভা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকে রাজনৈতিক মামলায়-১ ও ওয়ারেন্টভুক্ত মামলায়-১ গ্রেফতার-২-গাজীপুর সংবাদ  ঢাকা কলেজের বন্ধুদের পুনর্মিলনী নিয়ে অপপ্রচারের প্রতিবাদ জানালেন কর কমিশনার মর্তুজা শরিফুল ইসলাম রানা-গাজীপুর সংবাদ  বিএম কলেজের নতুন অধ্যক্ষকে শুভেচ্ছা জানালেন বিএম কলেজস্থ ভান্ডারিয়া উপজেলা শিক্ষার্থী কল্যাণ পরিষদ-গাজীপুর সংবাদ  পটুয়াখালীতে দীর্ঘ প্রতীক্ষার পর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমী, সম্পাদক রিমাইনুল ইসলাম রিমু-গাজীপুর সংবাদ 

রানীশংকৈলে কুলিক নদীতে থেকে শিশু শিক্ষার্থীর মরদেহ উদ্ধার-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ৬৬০ টাইম ভিউ

রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে বুধবার (১২) মার্চ রাতে কুলিক নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে রহমতুল্লাহ (৭) নামে প্রথম শ্রেণির  এক স্কুল ছাত্র মারা গেছে।

সে উপজেলার রাউতনগর মধ্যপাড়ার আব্দুল মালেকের ছেলে। এবং রাউতনগর মুনলাইট স্কুলের প্রথম শ্রেণির ছাত্র। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মতিউর রহমান মতি এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। স্থানীয় ও পুলিশ সূত্রমতে,

ঘটনার দিন দুপুরে রহমতুল্লাহ স্কুল থেকে বাড়ি ফিরে। এরপর সে ও তার এক বন্ধু বাড়ির পাশে কুলিক নদীতে ব্রিজের নির্মাণ কাজ দেখতে যায়। এসময় দুই বন্ধু মিলে কুুলিক নদীতে গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে রহমতুল্লাহ নদীর গভীর পানিতে তলিয়ে যায়। অদূরে থাকা তার বন্ধুটি রহমতুল্লাহকে দেখতে না পেয়ে ভয়ে বাড়ি চলে যায়। পরে পরিবাররের লোক রহমতুল্লাহকে

না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে সন্ধ্যায় তার বন্ধুর কাছে নদীতে গোসল করতে যাওয়ার ঘটনাটি জানতে পারে। সাথে সাথে খবর দিলে ফায়ার সার্ভিসের সদস্য ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের সদস্যরা নিখোঁজের ৬ ঘন্টা পর রাত ৮ টায় কুলিক নদী থেকে রহমতুল্লাহ মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়। রানীশংকৈল থানা অফিসার ইনচার্জ আরশেদুল হক বলেন,”আমরা থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শিশু রহমতুল্লাহ মরদেহ কুলিক নদী থেকে উদ্ধার করি। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় সুরতহাল শেষে লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com