1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ১০ জুন ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন

লোহাগাড়ায় দুর্ঘটনায় আহতদের পরিদর্শনে:উপদেষ্টা ফারুক ই আজম ও মেয়র শাহাদাত-গাজীপুর সংবাদ

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫
  • ১৫০ টাইম ভিউ

মোহাম্মদ মাসুদ

চট্টগ্রাম লোহাগাড়ায় দুর্ঘটনায় আহতদের দেখতে চমেক পরিদর্শনে উপদেষ্টা ফারুক ই আজম ও মেয়র ডা. শাহাদাত।

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১টার দিকে তারা চমেক হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ড এবং আইসিইউতে চিকিৎসাধীন রোগীদের অবস্থা সরেজমিনে পরিদর্শন করেন।

লোহাগাড়া উপজেলার চুনতি জাঙ্গালিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় আহতদের দেখতে এবং তাদের চিকিৎসা

কার্যক্রম পর্যবেক্ষণ করতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পরিদর্শনে যান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বীরপ্রতীক এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। এ সময় আহতদের চিকিৎসা কার্যক্রম সম্পর্কে তাদেরকে অবহিত করেন চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন এবং উপপরিচালক ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী৷

এ সময় তারা আহতদের স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলে যথাযথ চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com