1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন

ছাতক পৌর শহরকে সুন্দর রাখার জন্য অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান, ১২ টি প্রতিষ্ঠান থেকে জরিমানা আদায়-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ৩ টাইম ভিউ

সেলিম মাহবুব,ছাতকঃ

সুনামগঞ্জের ছাতক পৌর শহরে ফুটপাত ও সড়ক দখল করে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে ছাতক পৌরসভা কর্তৃপক্ষ। অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ১২টি মামলায় মোট ১৫ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে পৌর প্রশাসকের নির্দেশনায় শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন, দখলমুক্ত ও যানজটমুক্ত রাখতে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন ছাতক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোজাহিদুল ইসলাম। এসময় তার সাথে ছিলেন ছাতক থানা, পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

অভিযান চলাকালে শহরের বিভিন্ন স্থানে ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করা হয়। একই সঙ্গে একটি মিষ্টির দোকানে (মিঠাই শপ) প্রয়োজনীয় লাইসেন্স না থাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়।

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) মো. মোজাহিদুল ইসলাম সাংবাদিকদের জানান, পৌর শহরের ফুটপাত ও সড়ক জনগণের চলাচলের জন্য উন্মুক্ত রাখতে অবৈধ দখলদারদের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়েছে। শহরের সৌন্দর্য রক্ষা, যানজট নিরসন এবং জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে তিনি জানান। এ উচ্ছেদ অভিযানে ছাতক শহরের রাস্তায় অবৈধভাবে গাছ রাখার দায়ে ৩টি স-মিল সহ বাজারের ভিতরে ফুটপাত দখল করে অবৈধভাবে ফলের দোকান, কাচা মালের ও ভূষি মালের দোকানদারকে জরিমানা করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com