1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
সাক্ষরতার আলোয় এগিয়ে যাবে তাহিরপুর, গড়বে সমৃদ্ধ ভবিষ্যৎ-গাজীপুর সংবাদ  ছাতকের পীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নজরুল বর্ষ পালন-গাজীপুর সংবাদ  বৌলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  মানব পাচারকারী চক্রের খপ্পরে পড়ে ৩ যুবক নিখোঁজ *ভারতের কাশ্মীরে আছেন বলে পরিবার সুত্রের দাবি*-গাজীপুর সংবাদ  গজারিয়া এমপি’র বাড়ি চিনেননা বৃদ্ধ, দেখিয়ে দেয়ার কথা বলে টাকা-মোবাইল ছিনতাই করে যুবক-গাজীপুর সংবাদ  Unlock exclusive rewards at the best PayID casinos Australia: your guide to top bonuses BetWest Casino Canada login guide: secure access to play your favorite games Meilleurs casinos en ligne Suisse : l’expérience mobile pour parier en toute sérénité রাণীশংকৈলে ৫০০ পিস ইয়াবা ও এসকাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেফতার-গাজীপুর সংবাদ  ছাতকে মেসার্স শরিফ টাইলস এন্ড সেনেটারীর (৩য়) শাখার নতুন শো-রুম’র উদ্বোধন হয়েছে-গাজীপুর সংবাদ

শ্রীপুরে ১৪ দফা দাবি আদায়ের লক্ষ্যে কলম বিরতি পালন-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ৪৮৯ টাইম ভিউ

সাইফুল ইসলাম নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর কেন্দ্রীয় নির্দেশে সারা বাংলাদেশে এক যুগে সাংবাদিকদের ১৪ দফা দাবি আদায়ের লক্ষ্যে কলম বিরতি পালন করেন( বিএমএসএফ) এর শ্রীপুর উপজেলা কমিটি।

স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও সাংবাদিকদের পেশাগত অধিকার প্রতিষ্ঠিত হয়নি। ১৪ দফা দাবিতে শ্রীপুরে সাংবাদিকদের কলমবিরতি পালন করেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম এর শ্রীপুর উপজেলা কমিটি।

মঙ্গলবার (২০ মে) বেলা ১২ টা থেকে দুপুর ১টা পর্যন্ত শ্রীপুর প্রেস ক্লাবে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)এর উপজেলা কমিটির ব্যানারে কলম বিরতি পালন করা হয়।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও শ্রীপুর উপজেলা কমিটির সভাপতি আব্দুল বাতেন বাচ্চু সভাপতিত্বে ও সাইফুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন শ্রীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক টিপু সুলতান, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের শ্রীপুর উপজেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসাইন, প্রচার সম্পাদক ওমর ফারুক মাহি, অর্থ বিষয়ক সম্পাদক আব্দুর রহিম, ধর্ম বিষয়ক সম্পাদক জান্নাত হোসেন রনি, কার্যনির্বাহী সদস্য মোজাম্মেল সরকার।

আরো উপস্থিত ছিলেন দৈনিক সংবাদ প্রতিদিনের প্রতিনিধি ওয়াসিম আকরাম, দৈনিক সময় সংবাদের প্রতিনিধি ফরহাদ হোসাইন, দৈনিক সমাবেশ এর প্রতিনিধি নাঈম, দৈনিক দেশ বার্তার প্রতিনিধি মোঃ সামি, দৈনিক বাংলার কন্ঠের প্রতিনিধি তুহিন, দৈনিক স্বাধীন সংবাদের প্রতিনিধি নুরুল ইসলাম প্রমুখ।

এ সময় বক্তারা তাদের বক্তব্যে বলেন, সারা বাংলাদেশে যেখানেই সাংবাদিক নির্যাতিত হয় সেখানেই বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর সেই সব নির্যাতিত সাংবাদিকদের পাশে দাঁড়ায়। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ২০১৩ সাল থেকে ১৪ দফা দাবি আদায়ের লক্ষ্যে সংগ্রাম করে আসছে। ১৪ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আজকে সারা বাংলাদেশে কলমবিরতি পালন করা হচ্ছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com