1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
বড়লেখায় হিনাইনগর যুব সংঘের সভাপতির জন্মদিন উদযাপন-গাজীপুর সংবাদ  পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেলেন ছাতকের জসিম উদ্দিন সুমেন ও ফখরুল আলম।-গাজীপুর সংবাদ  শিশুবান্ধব উখিয়া গড়তে চাই একটি আধুনিক শিশু পার্ক-গাজীপুর সংবাদ  গজারিয়া ভবেরচর হাইওয়ে থানার নতুন ভবন পরিদর্শনে অতিরিক্ত আইজিপি-গাজীপুর সংবাদ  ছাতকে এক সপ্তাহ ধরে সুরমা নদী থেকে ড্রেজার দিয়ে বালু ও ভিটমাটি উত্তোলনের অভিযোগ-গাজীপুর সংবাদ  সাইক ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি (SIMT) ঢাকায় নিয়োগকর্তা সভা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকে রাজনৈতিক মামলায়-১ ও ওয়ারেন্টভুক্ত মামলায়-১ গ্রেফতার-২-গাজীপুর সংবাদ  ঢাকা কলেজের বন্ধুদের পুনর্মিলনী নিয়ে অপপ্রচারের প্রতিবাদ জানালেন কর কমিশনার মর্তুজা শরিফুল ইসলাম রানা-গাজীপুর সংবাদ  বিএম কলেজের নতুন অধ্যক্ষকে শুভেচ্ছা জানালেন বিএম কলেজস্থ ভান্ডারিয়া উপজেলা শিক্ষার্থী কল্যাণ পরিষদ-গাজীপুর সংবাদ  পটুয়াখালীতে দীর্ঘ প্রতীক্ষার পর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমী, সম্পাদক রিমাইনুল ইসলাম রিমু-গাজীপুর সংবাদ 

ছাতক সিমেন্ট কোম্পানীর বিক্রয় দরপত্রে অংশ নেয় ৮ প্রতিষ্ঠান “সর্বোচ্চ দর ৭৫ কোটি ৫ লক্ষ ৫০ হাজার টাকা”-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ৩০৬ টাইম ভিউ

সেলিম মাহবুব,ছাতকঃ

বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাষ্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি)’র প্রতিষ্ঠান ছাতক সিমেন্ট কোম্পানীর বিক্রয় পুনঃ দরপত্র আহবান করা হয়েছে গত ৫ মে। সিসিএল এর পুরাতন ওয়েট প্রসেস কারখানার অব্যবহৃত -অকেজো চিহ্নিত বিভিন্ন স্থাপনা সহ বিভিন্ন পয়েন্টের স্ক্যাপ মালামাল ১ (এক) লটে (যেখানে যে অবস্থায় আছে) তা বিক্রয়ের দরপত্র প্রকাশ করা হয়। দরপত্র বিজ্ঞপ্তি অনুযায়ী রবিবার ২৫ মে ২০২৫ ইং দুপুর ১২.৩০ ঘটিকা পর্যন্ত দরপত্র দাখিল ও বিকেল ৩.৩০ টায় দরপত্র বক্স খোলা হয়েছে। ছাতক সিমেন্ট কোম্পানীর বিভাগীয় প্রধান (বানিজ্যিক) এর কার্যালয়, নেজারত শাখা, জেলা প্রশাসক সিলেট এর কার্যালয় ও নির্বাহী প্রকৌশলী, গনপুর্ত বিভাগ সিলেটের কার্যালয়ে দরপত্র গ্রহণ করা হয়। দরপত্র আহবানের পর সময়ের মধ্যে ৫৭ টি ব্যবসায়ী প্রতিষ্ঠান নির্ধারিত মুল্য দিয়ে দরপত্র ক্রয় করলেও ৮ টি প্রতিষ্ঠান তাদের দরপত্র দাখিল করেছেন। অত্যন্ত স্বচ্ছতার ভিত্তিতে দরপত্র বক্স বন্ধ-শীলগালা ও সময়মত সাংবাদিক, পুলিশ ও ব্যবসায়ী প্রতিনিধিদের উপস্থিতিতে খোলা হয়েছে। দরপত্রে অংশ গ্রহণকারী ৮ টি প্রতিষ্ঠানের মধ্যে সর্বোচ্চ দরদাতা নির্বাচিত হয়েছেন, বিল্লাল এন্টারপ্রাইজ। তাদের দর ৭৫ কোটি ৫ লক্ষ ৫০ হাজার টাকা। দ্বিতীয় দরদাতা নির্বাচিত হয় বিছমিল্লাহ-সোনালী চেলা ইঞ্জিনিয়ারিং। দর ৭১ কোটি ১ লক্ষ টাকা। ৩ য় দরদাতা নির্বাচিত হয়েছেন মেসার্স রাকিব হাসান, তিনি দর দাখিল করেন ৬৯ কোটি ৯০ লক্ষ টাকা। ৪র্থ দরদাতা হলেন কর্ণফুলী রিভার্স ট্রান্সপোর্ট। তারা দর দাখিল করেন ৬৩ কোটি ১৬ লক্ষ ৫ শ ৫৫ টাকা। এছাড়া শহীদ ট্রেডার্স ৬১ কোটি টাকা, রাব্বি এন্টারপ্রাইজ ৫৯ কোটি, ৯৫ লক্ষ ৯৯ হাজার টাকা, সালেহ এন্ড ব্রাদার্স ৫১ কোটি টাকা। মা আয়রণ পয়েন্ট ৪৯ কোটি ৫০ লক্ষ টাকার দর দাখিল করেন। সর্বোচ্চ দরদাতা বিল্লাল এন্টার প্রাইজের পে-অর্ডারের মুল্য ঠিক থাকলেও পে-অর্ডার ঘষামাজা রয়েছে। এ ব্যাপারে টেন্ডার কমিটির কাছে মেসার্স বিছমিল্লাহ-সোনালী চেলা ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে। ছাতক সিমেন্ট কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রহমান জানান, দরপত্রের কাগজ-পত্র আরো যাচাই বাছাই করা এবং ব্যাংক কর্তৃপক্ষের সাথে আলোচনা করা হবে। কোন ধরনের জালিয়াতি ধরা পড়লে দরদাতার দরপত্র বাতিল করা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com