1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
গজারিয়া খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ।-গাজীপুর সংবাদ  মধ্যনগরে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনায় সনাতন ধর্মাবলম্বীদের বিশেষ প্রার্থনা-গাজীপুর সংবাদ  ভান্ডারিয়ায় সিটি ব্যাংকের নতুন উপ-শাখার উদ্বোধন করা হয়-গাজীপুর সংবাদ  চলচ্চিত্র পরিচালক সমিতির সদস্য হলেন আবুল হোসেন মজুমদার -গাজীপুর সংবাদ  উত্তরায় হোটেলে চাঁদা দাবির অভিযোগে কথিত সাংবাদিককে গণধোলাই, তদন্তে পুলিশ-গাজীপুর সংবাদ  A Boabet regisztráció előnyei és hogyan hozhatjuk ki belőle a legtöbbet ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোটে জেলা প্রশাসনের কার্যক্রম : জনসচেতনতায়-গাজীপুর সংবাদ  ছাতকে বিভিন্ন মামলায় পলাতক ৪ জন আসামী পুলিশের হাতে গ্রেপ্তার-গাজীপুর সংবাদ  অনুরাগ আলোকিত করবেন রুহুল কবির রিজভী-গাজীপুর সংবাদ  Nélkül Újratöltés Jutalom Versus Nélkül Feltöltés Bónusz Próbálkozások • Magyarország Gyűjtsd Be A Bónuszt

গজারিয়া আন্দোলনের মুখে প্রত্যাহার এসিল্যান্ড মামুন-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ১০৩ টাইম ভিউ

ওসমান গনি,গজারিয়া প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বিভিন্ন অনিয়ম, দূর্নীতি ও অবৈধ বালু উত্তোলনকারীদের কাছ থেকে ঘুষ গ্রহনের অভিযোগে পক্ষে বিপক্ষে আন্দোলন এর মুখে বদলি হলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন শরীফ।

তিনি দায়িত্ব থেকে অবমুক্ত হবেন তা না হলে ১ জুন থেকে ষ্টান্ড রিলিজ হিসেবে গন্য হবেন বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মেহেদী হাসান কাউছার স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত হওয়া যায়। মো. মামুন শরীফকে ফরিদপুর জেলার সালথা উপজেলায় বদলি করা হয়েছে।

গজারিয়ায় অবৈধ বালুমহালের সঙ্গে এসিল্যান্ড মামুন শরীফের মোবাইল ফোনের কথোপকথনের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। অডিওটি ভাইরাল হওয়ার পর তার বিরুদ্ধে আরও দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠে আসে।

কুবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের একাংশের হামলাকুবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের একাংশের হামলা এ ঘটনার প্রতিবাদে গত মঙ্গলবার (২৭ মে) সকাল ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভবেরচর বাসস্ট্যান্ড এলাকায় সর্বস্তরের জনসাধারণের ব্যানারে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয়রা মামুন শরীফের অপসারণ ও বিচার দাবি করেন। অন্যদিকে গত সোমবার (২৬ মে) গজারিয়া উপজেলা পরিষদ চত্বরে এসিল্যান্ডের সমর্থনে মানববন্ধন করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। পক্ষে বিপক্ষে আন্দোলন হওয়ার সর্বস্তরের মানুষের মুখে মুখে আলোচনা সমালোচনা হতে থাকে। এক পর্যায়ে আন্দোলনকারীরা প্রত্যাহার দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক বন্ধ করার হুমকি দিয়ে ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিলে ২৪ ঘন্টার মধ্যেই তিনি বদলি হন।

জানা যায়, মামুন শরীফ যোগদানের পর থেকেই অবৈধ ঢালাই, চূনা কারাখানা ও অবৈধ বালুমহাল পরিচালনাকারীদের বিরুদ্ধে একের পর এক অভিযান পরিচালনা করেছেন কিন্তু সবই ছিল লোক দেখানো। অভিযানের পূর্বেই অভিযানের খবর পৌঁছে যেত অভিযুক্তদের কাছে। সেই কথোপকথন এর রেকর্ড ইতিমধ্যে ভাইরাল হয়েছে। এ বিষয় স্থানীয়দের দাবি শুধু বদলি করা কোন সমাধান নয়,তারা তদন্তের দাবি জানান।

বিষয়টির সততা নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম বলেন, আদেশ কপি পেয়েছি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com