1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন

পটুয়াখালীতে অতিভারী বর্ষণ ,২৪ ঘন্টায় রেকর্ড পরিমান ১১৬.৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড কুয়াকাটার তথাকথিত লুটপাটের মেরিন ড্রাইভ বিধ্বস্ত,তদন্ত কমিটি গঠন-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ২৭১ টাইম ভিউ

মোঃ মামুন হোসাইন।স্টাফ রিপোর্টার

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে একটানা প্রবল বর্ষণে পটুয়াখালীতে জনজীবন অচল হয়ে পড়েছে।

বাতাসের চাপ না বাড়লেও অমাবস্যার জোয়ারের প্রভাবে নদ-নদীর পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে। বুধবার রাত থেকে টানা বর্ষণের কারণে পটুয়াখালী জেলা শহরসহ বিভিন্ন অঞ্চলে নদীর পানি ও বৃষ্টির পানির সংমিশ্রণে অধিকাংশ এলাকার রাস্তাঘাট তলিয়ে গেছে।

এদিকে প্রবল বর্ষণ ও নদ-নদীর পানি বৃদ্ধির ফলে জেলার গলাচিপা, রাঙ্গাবালী ও কলাপাড়া উপজেলার অন্তত ৩৫টি গ্রাম প্লাবিত হয়েছে বলে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের বরাতে জানা গেছে।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম জানান, সমুদ্র সৈকত সংলগ্ন কুয়াকাটা পৌরসভার বাস্তবায়নাধীন সাগর পাড়ের প্রায় ১৩০০ মিটার সড়কের এক-তৃতীয়াংশ বিনষ্ট হয়ে গেছে। তিনি বলেন, “সোয়াচ কোটি টাকা ব্যয়ে অপরিকল্পিতভাবে তৎকালীন সরকারের সময় একজন মেয়র তার নিজস্ব উদ্যোগে এই সড়কের নির্মাণকাজ করেন। এ ঘটনায় ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।” তিনি আরও জানান, কলাপাড়া উপজেলার অন্তত ১০টি গ্রাম পানিতে প্লাবিত হয়েছে।

পটুয়াখালী আবহাওয়া অফিসের কর্মকর্তা মো. রাহাত জানান, আজ বৃহস্পতিবার বিকেল ৩টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ১১৬.৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com