1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
নির্বাচনের দায়িত্ব শেষে পরপর ২জন আনসার সদস্য নিহত-গাজীপুর সংবাদ  ময়মনসিংহে বিএনপি-৮ জামায়াত-২ ও ১টিতে স্বতন্ত্র বিজয়ী হয়েছেন-গাজীপুর সংবাদ  নির্বাচনী উৎসবে আনসার সদস্য নিহত ও আহতে : শোকেরছায়া বাহিনী ও পরিবারে-গাজীপুর সংবাদ  পটুয়াখালীর ৪টি আসনে বিজয়ী হলেন যারা-গাজীপুর সংবাদ  ২৯৭ আসনে বেসরকারিভাবে জয়ী হলেন যারা-গাজীপুর সংবাদ  বিশ্ব গণমাধ্যমে বিএনপি ও তারেক, বাংলাদেশে নতুন রাজনৈতিক ইতিহাস-গাজীপুর সংবাদ  ধানের শীষের প্রার্থী লক্ষ ভোটের ব্যবধানে হেলাল উদ্দিন বিজয়ী-গাজীপুর সংবাদ  ঠাকুরগাঁওয়ের তিন আসনেই বিএনপির নিরঙ্কুশ জয়-গাজীপুর সংবাদ  ঠাকুরগাঁও -৩ আসনে উল্লেখযোগ্য ভোটের ব্যবধানে বিএনপি প্রার্থী জাহিদুর রহমান বিজয়ী-গাজীপুর সংবাদ  Planetă7 — nationales österreichisches Gebiet Claim Your Reward

রাণীশংকৈলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ২৫৪ টাইম ভিউ

হুমায়ুন কবির, রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে শুক্রবার (৩০ মে) বিএনপির প্রতিষ্ঠাতা ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদত বার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে পালন করা হয়েছে। এ উপলক্ষ্য এদিন বিকালে উপজেলা ও পৌর বিএনপি’র উদ্যোগে ডিগ্রি কলেজ হলরুমে আলোচনা সভা, দোয়া মাহফিল ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পৌর বিএনপির সভাপতি অধ্যক্ষ শাহাজাহান আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মহসিন আলী’র সঞ্চালনায়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও-৩ আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য ও পীরগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি জাহিদুর রহমান জাহিদ।

গেষ্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান,সাধারণ  সম্পাদক,আল্লামা আল ওয়াদুদ বিন নূর আলিফ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সহ-সভাপতি খলিলুর রহমান ও নূর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক, অধ্যাপক মনিরুজ্জামান মনি, সাংগঠনিক সম্পাদক, এম আর বকুল মজুমদার, মহিলা দলের আহ্বায়ক অধ্যাপক মুনিরা বিশ্বাস। এছাড়াও অনুষ্ঠানে আরোও বক্তব্য রাখেন, জিয়া পরিষদের আহ্বায়ক, শরিফ আলী মাস্টার, ওলামা দলের সভাপতি মাওলানা আনিসুর রহমান, পৌর বিএনপির ওয়ার্ড সভাপতি, গোলাম রসুল, হামিদুর রহমান, ছাত্র দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক দুলাল হোসেন প্রমুখ। এছাড়াও উপজেলা বিএনপি’র, যুগ্ম সাধারণ সম্পাদক, মুনতাসির আল মিঠু, মহিলা দলের সদস্য সচিব আনারকলি, পৌর যুবদলের আহ্বায়ক, আক্তারুল ইসলাম আক্তার, যুবদল সদস্য, মোমিন, মুক্তারুল ইসলাম মুক্তারসহ বিএনপির সকল সহযোগী  সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা শহীদ জিয়াউর রহমানের জীবনাদর্শ, দেশপ্রেম ও আত্মত্যাগের কথা তুলে ধরে বর্তমান প্রজন্মকে সে চেতনায় উজ্জীবিত হওয়ার আহবান জানান। এর আগে বিকাল ৩ টায় উপজেলা ছাত্রদলের আয়োজনে রাণীশংকৈল ডিগ্রি কলেজ হল রুমে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে অতিথিরা চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় এবং দেশ ও জাতির কল্যাণে দোয়া অনুষ্ঠিত হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com