1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন

শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা এক নারীর মৃত্যু-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ১৭৫ টাইম ভিউ

সেলিম মাহবুব,ছাতকঃ

সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা এক নারীর মৃত্যু হয়েছে৷ শুক্রবার (৩০ মে) রাত প্রায় ৮ টার দিকে উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের পাগলা-বাঘেরকোনা-নবীনগর রাস্তার মুখে, সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনাটি ঘটে৷ দুর্ঘটনায় নি*হত ওই নারীর কোন পরিচয় পাওয়া যায়নি। তবে স্থানীয়দের সুত্রমতে ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানাগেছে৷ পুলিশ সুত্রে জানা যায়, শুক্রবার রাত ৮ টার দিকে পাগলা বাঘেরকোনা এলাকায় সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহা সড়কে বেপরোয়া গতিতে আসা একটি প্রাইভেট কার ওই মানসিক ভারসাম্যহীন পথচারী নারীকে চাঁপা দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন৷ তাঁর বয়স আনুমানিক ৪৫ বছর হবে।পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্দার করেছে। শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আকরাম আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন৷

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com