1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন

রাণীশংকৈলে ২৮০০ কৃষকের মাঝে  বিনামূল্যে সার ও বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ৬৭২ টাইম ভিউ

হুমায়ুন,কবির,রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি: 

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় চলতি ২০২৪-২৫ অর্থবছরের খরিপ মৌসুমে উপজেলার ২৮০০ প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। মঙ্গলবার (৩ জুন) সকাল ১১ টায় কৃষি অফিস চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শাফিউল মাজলুবিন রহমান।

বিতরণ কার্যক্রমে স্বাগত বক্তব্য দেন- উপজেলা কৃষি অফিসার সহীদুল ইসলাম। তিনি তার বক্তব্যে সরকারের এ কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন। এ সময় আরও উপস্থিত ছিলেন- উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা রুপম চন্দ্র মহন্ত, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাবের আলম ও মামুনুর রশিদ, বিএনপি নেতা আজগর আলী মাস্টার প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে উপকারভোগী কৃষক-কৃষাণী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত কৃষকদের প্রত্যেককে ৫ কেজি করে উফশী ধানবীজ, ১০ কেজি করে ড্যাব ও পটাশ সার দেয়া হয়। কৃষি অফিস সূত্রে জানা গেছে,এ মৌসুমে মোট ২ হাজার ৮০০ জন কৃষক-কৃষাণীকে বিনামূল্যে ধানবীজ ও সার দেয়া হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com