1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
নরসিংদীতে তেলের ট্যাংকারে মিলল ৯২ কেজি গাঁজা, গ্রেপ্তার ৩-গাজীপুর সংবাদ  জামালপুরে ‘জুলাইয়ের চেতনা—সোনার মদিনারূপে গড়বো সোনার বাংলা’ স্লোগানে মানববন্ধন ও শোভাযাত্রা-গাজীপুর সংবাদ  দোয়ারাবাজারে পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত-২০-গাজীপুর সংবাদ  ছাতকের লাকেশ্বর আলিম মাদ্রাসায় সালিশি বৈঠকে বিরোধের নিষ্পত্তি হয়েছে-গাজীপুর সংবাদ  খুলশীতে পুলিশ অভিযানে সন্ত্রাসী হামলায় আহত ওসি’সহ ৬ পুলিশ সদস্য-গাজীপুর সংবাদ  আশুলিয়ায় স্ত্রী-সন্তানকে হত্যাচেষ্টার অভিযোগ, রামদাসহ স্বামী আটক-গাজীপুর সংবাদ  গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা হাডুডুতে মাতল পৈকখালী-গাজীপুর সংবাদ  রাণীশংকৈলে বর্ণাঢ্য আয়োজনে শুভ জন্মাষ্টমী উদযাপন-গাজীপুর সংবাদ  Godz Casino live games: discover the excitement of immersive gameplay Roobet Casino’s top features: Explore the exciting world of games and rewards

সিলেট আইবিআইটি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ৫৫৭ টাইম ভিউ

নিজস্ব প্রতিবেদকঃ

সিলেট ইসলামি ব্যাংক ইন্সটিটিউট অব টেকনোলজি (আইবিআইটি) এর ছাত্র খায়রুল বাসার হৃদয়ের রহস্যজনক মৃত্যু হয়েছে। গত ২৩ মে, ২০২৫ইং তারিখ দিবাগত রাত আনুমানিক ১ঃ৩০ টায় সিলেটের হুমায়ুন রশিদ চত্বর সংলগ্ন কুইন্স টাওয়ার এর চতুর্থ তলার ফ্ল্যাট নং ৪-বি থেকে জানালার গ্রিলের সাথে গলায় গামছা পেঁচানো হৃদয়ের লাশ উদ্ধার করে সিলেট দক্ষিণ সুরমা থানা পুলিশ। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয় যার মামলা নং ১২, ২৪/০৫/২০২৫ইং।

জানা যায়, মৃত খায়রুল বাসার হৃদয়ের রুমমেট শাহরিয়ার অপূর্ব ঘটানার রাত প্রায় ১২ টার সময় কুইন্স টাওয়ারে তাদের বাসায় পৌঁছালে দরজা খোলার জন্য হৃদয়কে ডাকে। কিন্তু প্রায় ১ ঘণ্টা ডাকাডাকির পরেও দরজা না খুললে কোনও উপায়ান্তর না পেয়ে ৯৯৯ এ কল করে তারা পুলিশের সাহায্য চায়। পরে ঘটনাস্থল থেকে জানালার গ্রিলে গামছা পেঁচানো লাশ উদ্ধার করে থানা পুলিশ এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য লাশ পাঠানো হয়। উক্ত বিষয়ে হৃদয়ের বাবা মা মুঠোফোনে পুরো ঘটনা জানতে পেরে তাৎক্ষনিক ঢাকা থেকে সিলেটে যান এবং হাসপাতালের প্রয়োজনীয় কার্যক্রম শেষে লাশ নিয়ে সিলেটেই দাফন করেন।
হৃদয়ের মা রিনা বেগম বলেন, তার বর্তমান বাসস্থল সোলমাইদ, ভাটারা থানা, ঢাকা জেলার পার্শ্ববর্তী বাসিন্দা সাবিকুন নাহার জুঁই, পিতা- মোঃ দেলোয়ার হোসেন এর সাথে তার ছেলে হৃদয়ের ভালোবাসার সম্পর্ক ছিল দীর্ঘ কয়েক বছর। উক্ত বিষয়কে কেন্দ্র করে উভয় পরিবারের মধ্যেই চরম আকারে মনমালিন্য চলছিল এমনকি ঘটনার পর থেকেই সাবিকুন নাহার জুঁই সহ তার পরিবার পলাতক রয়েছে।
রিনা বেগম আরও বলেন, তার ছেলের সাথে কারও পূর্ব শত্রুতাও নেই। ঘটনার ছবি দেখে তিনি বলেন, এটা কোনভাবেই অপমৃত্যু বা আত্মহত্যা হতে পারেনা। এটি একটি পরিকল্পিত হত্যা ও এর পেছনে সাবিকুন নাহার জুঁই এর পরিবার ও সন্ত্রাসী বাহিনী জড়িত রয়েছে বলে তার দৃঢ় বিশ্বাস।
পরবর্তীতে গত ০৩/০৬/২০২৫ইং তারিখে হৃদয়ের মা রিনা বেগম বাদী হয়ে সিলেটের মেট্রোপলিটন ২য় আদালতে ৩০২/৩৪ ধারায় একটি মামলা দায়ের করেন যার মামলা নং ২০৬/২০২৫। মামলাটি প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com