1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
সোমবার, ১১ মে ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন

ভান্ডারিয়ায় নতুন রূপে সাকুরা পরিবহনের কাউন্টারের শুভ উদ্বোধন।-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ৬ জুন, ২০২৫
  • ২০২ টাইম ভিউ

মোঃ ফেরদৌস মোল্লাহ্,পিরোজপুর জেলা প্রতিনিধি

পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলায় দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী পরিবহন সংস্থা সাকুরা পরিবহন-এর নতুন রূপে সাজানো কাউন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে । ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে অবস্থিত এই নতুন কাউন্টারটি পরিচালনা করছেন ইব্রাহিম হোসেন হিরন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভান্ডারিয়ার বিশিষ্ট ব্যবসায়ী ও উপজেলা বিএনপির সদস্য সচিব মাসুদ রানা পলাশ, বিশিষ্ট সমাজসেবক মোঃফিরোজ মোল্লা, বাসস্ট্যান্ড কাউন্টারের অন্যান্য ইনচার্জগণ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় পরিবহন মালিক-শ্রমিক নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে ইব্রাহিম হোসেন হিরন বলেন,
” আপনারা নিশ্চিন্তে সাকুরা পরিবহনে যাতায়াত করতে পারবেন।যেকোনো সমস্যায় সরাসরি কাউন্টারে অথবা আমার সাথে যোগাযোগ করুন। আমরা সর্বদা আপনাদের সেবা দিয়ে যাব ইনশাআল্লাহ। ”

স্থানীয় যাত্রীদের সুবিধার্থে সাকুরা পরিবহন কর্তৃপক্ষ এই নতুন কাউন্টারটি আধুনিকভাবে সাজিয়েছে, যেখানে যাত্রীদের জন্য বিশ্রামাগার, টিকিট বুকিং সিস্টেম ও তথ্য সহায়তা ব্যবস্থা চালু করা হয়েছে।

উপস্থিত অতিথিরা এ ধরনের উদ্যোগকে স্বাগত জানান এবং পরিবহন ব্যবস্থার মানোন্নয়নে অব্যাহত ভূমিকার আহ্বান জানান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com