1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন

নাটোরে রাতভর বেচাকানোর পরে এখন চলছে লবন দেওয়ার কাজ, সরকার নির্ধারিত দামের চেয়ে কম দামে চামড়া কেনার অভিযোগ মৌসুমী ব্যবসায়ীদের-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ৮ জুন, ২০২৫
  • ৬১১ টাইম ভিউ

মনজুরুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ

দেশের দ্বিতীয় বৃহত্তম চামড়ার আড়ৎ নাটোরের চক বৈদ্যনাথ ঈদের দিন দুপুর থেকে রাতভর চলেছে কাঁচা চামড়ার বেচাকেনা। একই সাথে চলে চামড়া প্রক্রিয়াজ ও লবণ দেওয়ার কাজ।

এ বছর উল্লেখযোগ্য যে বিষয়টি সেটা হচ্ছে ছাগলের চামড়া সংরক্ষণ। বিগত বছরগুলোতে ছাগলের চামড়া পচে গেলেও ফেলে দেয়া হলেও এবছর বৃষ্টির কারণে আবহাওয়া ঠান্ডা হয়ে যায়। পরবর্তীতে ছাগলের চামড়া লবনজাত করে প্রক্রিয়াজাত করেছে ব্যবসায়ীরা। তবে বরাবরের মতো মৌসুম ব্যবসায়ীদের অভিযোগ ছিল তারা মাঠ পর্যায়ে থেকে বেশি দামে চামড়া কিনে এনে চামড়ার দাম পাচ্ছেন না। প্রতিফিস গরুর চামড়া ৫০০ থেকে ১০০০ টাকা পর্যন্ত দারে বিক্রি হয়েছে আর খাসির চামড়া বকরির চামড়া বিক্রি হয়েছে দশ টাকা থেকে শুরু করে ৪০ টাকা পর্যন্ত।

এদিকে সকালেও দেখা গেছে যে সমস্ত চামড়া লবণ দেওয়া শেষ হয়নি সেগুলোতে চলছে লবন দেওয়ার কাজ। এরই মধ্যে নাটোরের বিভিন্ন উপজেলা থেকে শুরু করে আশপাশের জেলাগুলো থেকে কাঁচা চামড়া আসা শেষ হয়েছে। বর্তমানে নাটোরের চক বৈদ্যনাথ আড়তের ব্যবসায়ীরা প্রতীক্ষা করছেন দু একদিনের মধ্যেই দেশের প্রায় ৩৫টি জেলা থেকে লবণযুক্ত চামড়া আসবে। আসবে ট্যানারি মালিকের প্রতিনিধিরা, চলবে মাসভর কেনাবেচা। এ বছর নাটোর জেলায় গরু ছাগল মহিষ ভেড়া মিলিয়ে অন্তত ১৮ থেকে ২০ লাখ পিস চামড়া কেন লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে নাটোর জেলার চামড়া ব্যবসায়ী গ্রুপ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com