1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন

রাণীশংকৈলে বীর মুক্তিযোদ্ধা হামিদুরের রাষ্ট্রীয় মর্যাদা শেষে জানাজা ও দাফন-গাজীপুর সংবাদ  

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ৯ জুন, ২০২৫
  • ১৮৪ টাইম ভিউ

হুমায়ুন কবির,রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরের পলাশ চত্বর এলাকার বীর মুক্তিযোদ্ধা (অবসবপ্রাপ্ত পুশু চিকিৎসক) হামিদুর রহমান (৮৩) গত রোববার ৮ জুন অসুস্থতাজনিত কারণে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৫ টায় মারা যান।

(ইন্না লিল্লাহি ওয়া — রাজিউন)। পরদিন সোমবার (৯ জুন) সকাল পৌনে ১০ টায় পৌর শহরের ডিগ্রি কলেজে মাঠে রাষ্ট্রেীয় মর্যাদায় তাকে গার্ড অব অনার দেওয়া হয়।

এ সময় রাণীশংকৈল ইউএনও শাফিউল মাজলুবিন রহমান,থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম, বিভিন্ন বীর মুক্তিযোদ্ধা,স্থানীয় রাজনৈতিক-সামাজিক ব্যক্তি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী ১ ছেলে ২ মেয়ে সন্তানসহ অনেক আত্নীয়-স্বজন ও
শুভাকাঙ্ক্ষী রেখে যান। পরে ওই মাঠেই জানাজা শেষে পৌর শহরেরর পাঁচপীর কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। তার মৃত্যুতে রাণীশংকৈল উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড গভীর শোক প্রকাশ করেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com