1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন

ছাতকের চরমহল্লা ইউনিয়নে বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ১১ জুন, ২০২৫
  • ২০৫ টাইম ভিউ

সেলিম মাহবুব,ছাতকঃ

ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার ১১জুন আসাকাচর পয়েন্টের একটি কমিউনিটি সেন্টারে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।

ছাতক উপজেলা বিএনপির আহবায়ক মোঃ ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহবায়ক ফজলুল করিম বকুলের পরিচালনায় অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ ফারুক আহমদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নজরুল ইসলাম, ছাতক উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যাপক শাহ শফিকুল আলম মতি, আবু হুরায়রা ছুরত, আহবায়ক কমিটির সদস্য এনামুল হক, আতাউর রহমান এমরান, আবু সুফিয়ান, এডভোকেট আবদুল আহাদ, হাফিজুর রহমান।

বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপি নেতা জহিরুল হক, সোনা মিয়া, আবুল লেইছ, মো.ছালিক আহমদ, ইলিয়াস আহমদ, নুরুজ্জামান, আব্দুল মানিক, দেলোয়ার হুসেন, জুনেদ আহমদ ও পাবেল আহমদ।

কর্মী সভায় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, ছাতক উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য দিদার আলম মেম্বার, মতিউর রহমান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com