1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন

চরকাজল পুরান বাজারে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ৫৪৯ টাইম ভিউ

মিঠুন পাল, পটুয়াখালী জেলা প্রতিনিধি:

পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নের পুরান বাজার এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। রোববার দিবাগত রাত সোমবার (১৬ জুন) আনুমানিক সাড়ে ৩টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে, ফলে দোকানগুলো সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে যায়।

স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা চালালে মো. রফিকুল ইসলাম, রাজিব খান, নিত্য দাস, মাসুদ পারভেজ ও সজিব খানসহ অন্তত পাঁচজন আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা সুভাষ ধুপি (৭৫): লন্ডি ও সেলুন দোকান, রফিকুল ইসলাম মোল্লা (৫৫): বসতঘরসহ মুদিদোকান,ইব্রাহিম সরদার (৬০): মুদিমাল ও চায়ের দোকান, জাকির সরদার (৬০): চায়ের দোকান। তাদের দোকানঘর, মালামাল, আসবাবপত্রসহ সবকিছুই আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩০ থেকে ৩৫ লাখ টাকা বলে স্থানীয়রা জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, গভীর রাতে হঠাৎ আগুনের শিখা দেখা গেলে স্থানীয়রা ছুটে এসে পানি ও বালতির সাহায্যে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে বাজারটি নদী বেষ্টিত একটি বিচ্ছিন্ন চরে অবস্থিত, যা উপজেলা সদর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে। এই এলাকায় কোনো ফায়ার সার্ভিস না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বড় ধরনের বাধার সম্মুখীন হন স্থানীয়রা।

অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ক্ষতিগ্রস্ত দোকান মালিক মো. রফিক মোল্লা বলেন,রাতের আঁধারে সব কিছু শেষ হয়ে গেল। দোকানের পুঁজি, মালামাল—সব পুড়ে ছাই হয়ে গেছে। এখন আমাদের পথে বসা ছাড়া উপায় নেই।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শনে যান স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. হাবিবুর রহমান মোল্লা। তিনি বলেন, অগ্নিকাণ্ডে ব্যবসায়ীদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তাদের প্রশাসনিক সহায়তা জরুরি প্রয়োজন।

গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান জানান,ক্ষতিগ্রস্তরা লিখিতভাবে আবেদন করলে সরকারিভাবে তাদের সহায়তা প্রদান করা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com