1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন

রাণীশংকৈলে বিদ্যুৎপৃষ্ট হয়ে আট বছরের শিশুর মৃত্যু-গাজীপুর সংবাদ  

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ৬১৮ টাইম ভিউ

হুমায়ুন কবির,রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অপন্যা রাণী (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ জুন) বিকালে উপজেলার বাচোর ইউনিয়নের মাস্তানি টাউন গ্রামে এ ঘটনা ঘটে। নিহত অপন্যা রাণী ওই গ্রামের শ্রীকান্ত ওরফে ডংকই রায়ের একমাত্র মেয়ে। বাচোর ইউনিয়নের চেয়ারম্যান জিতেন্দ্র নাথ বৈদ্যুতিক শক লেগে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার দিন বিকেলে অপন্যা রাণীর বাবা-মা তাকে বাড়িতে রেখে বিয়ের দাওয়াত খেতে বিয়ে বাড়িতে যায়। বাড়িতে একা থাকা অবস্থায় পাশের বাড়ির আরেক শিশুসহ টিভি দেখার জন্য টিভির সংযোগ লাগাতে যায় অপন্যা। এসময় বৈদ্যুতিক শক খেয়ে শিশুটি মাটিতে লুটিয়ে পড়ে। পাশে থাকা শিশুটির চিৎকার চেঁচামেচিতে স্থানীয়রা ছুটে এসে অপন্যাকে উদ্ধার করে মৃত অবস্থায় দেখতে পায়। রাণীশংকৈল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)আরশেদুল হক জানান, বাচোর ইউনিয়নে টিভির কানেকশন দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে অপন্যা রাণী নামে এক শিশুর মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com