1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন

পটুয়াখালীতে এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষা শুরু: ৫৫ টি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ১৭,৪১৭ জন-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ৬২৬ টাইম ভিউ

মোঃ মামুন হোসাইন।স্টাফ রিপোর্টার

পটুয়াখালী সদরসহ জেলার ৮ টি উপজেলায় ৫৫ টি কেন্দ্রে ১৭,৪১৭ জন এইচএসসি, এইচএসসি ভোকেশনাল ও আলিম পরীক্ষার্থী অংশগ্রহন করতে যাচ্ছে।

পটুয়াখালী জেলায় পরীক্ষা সংক্রান্ত কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, এ বছর ২০২৫ সনের ২৬ জুন বৃহষ্পতিবার সারাদেশে এইচএসসি, এইচএসসি (ভোকেশনাল) ও আলিম পরীক্ষা শুরু হচ্ছে।

পটুয়াখালী জেলায় ৮ টি উপজেলার ৫৫ টি কেন্দ্রে ১৭,৪১৭ জন এইচএসসি, এইচএসসি (ভোকেশনাল) ও আলিম পরীক্ষার্থী অংশগ্রহন করবে। এরমধ্যে ২৬টি কেন্দ্রে এইচএসসি পরীক্ষার্থী ১১,৫৪২ জন, ১৬ টি কেন্দ্রে এইচএসসি(ভোকেশনাল) পরীক্ষার্থী ৪০২৮ জন এবং ১৩টি কেন্দ্রে আলিম পরীক্ষার্থী ১,৮৪৭ জন।

উপজেলাওয়ারী কেন্দ্র ও পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে- সদর উপজেলার ১২ টি কেন্দ্রে  ৪,৩৯৯ জন, দুমকিতে ৬ টি কেন্দ্রে ১,২৭৫ জন, মির্জাগঞ্জে ৫ টি কেন্দ্রে ১,১৭৭ জন, বাউফলে ১২ টি কেন্দ্রে ৪,২৬২ জন, গলাচিপায় ৬ টি কেন্দ্রে ২২১৯ জন, দশমিনায় ৩ টি কেন্দ্রে ১৩৯২ জন, কলাপাড়ায় ৮ টি কেন্দ্রে ১৯২৬ জন ও রাঙ্গাবালি উপজেলায় ৩ টি কেন্দ্রে ৭৬৭ জন।

এদিকে সুষ্ঠু, সুন্দর ও নকল মুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্ন করার জন্য জেলার ৮ টি উপজেলাকে ৪ টি অঞ্চলে বিভাজন করে জেলা প্রশাসনের উর্ধ্বতন চারজন কর্মকর্তার নেতৃত্বে চারটি ভিজিলেন্স টিম গঠন, কেন্দ্র সমূহে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ ও আনসার মোতায়েনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com