1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
Planetă7 — nationales österreichisches Gebiet Claim Your Reward Bono Blitz Casino Bono Sin Depósito De $200 — Spain Spin & Win Cazinoul Queenplay România Deposit & Play Descoperă Strategii Puternice Pentru Meciuri Digital Poker Jocuri ◦ Bundesrepublik Deutschland Spin to Win সংখ্যালঘু নয়,সক্রিয় নাগরিক—ঠাকুরগাঁওয়ের ভোটযুদ্ধে হিন্দু ভোটারদের দৃশ্যমান উপস্থিতি-গাজীপুর সংবাদ  ভোট এবার এতটা উৎসবমুখর হবে, ভাবেনি কেউ-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল-গাজীপুর সংবাদ  Jugabet apuestas: consejos para mejorar tus habilidades y aumentar tus posibilidades de éxito ঠাকুরগাঁওয়ে ভোটকেন্দ্র সংলগ্ন পুকুরে মিলল দেশীয় লাঠিসোঁটা, তদন্তে পুলিশ-গাজীপুর সংবাদ  নির্বাচনের আগে জামায়াত আমির আটক:পরিকল্পিত চক্রান্ত- ঠাকুরগাঁওয়ে জামায়াত প্রার্থী  দেলাওয়ার-গাজীপুর সংবাদ  পটুয়াখালী-১ আসনে বিএনপির হেভিওয়েট প্রার্থী আলতাফ হোসেন চৌধুরী’র ভোট কেন্দ্র পরিদর্শন-গাজীপুর সংবাদ 

দুস্থ ও কর্মক্ষম নারীদের সেলাই মেশিন দিলো জামায়াত প্রার্থী অধ্যাপক শাহ আলম-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ৩৬০ টাইম ভিউ

মিঠুন পাল, পটুয়াখালী জেলা প্রতিনিধি

দুস্থ ও কর্মক্ষম নারীদের পুনর্বাসনের লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মু. শাহ আলমের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (০৩ জুলাই) সকাল ১০টায় গলাচিপা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এ সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে এই কর্মসূচির প্রথম ধাপে উপজেলার ৩০ জন দুস্থ ও কর্মক্ষম নারীর হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মু. শাহ আলম। তিনি বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী কাউকে শুধু টাকা দিয়ে সহায়তা করার পরিবর্তে টেকসই পুনর্বাসনে বিশ্বাসী। আমরা চাই মানুষ নিজে কাজ করে নিজের পায়ে দাঁড়াক। এই কর্মসূচির মাধ্যমে আমরা পটুয়াখালী-৩ আসনের অন্তত ১৫ হাজার মানুষকে পুনর্বাসনের আওতায় আনতে চাই।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গলাচিপা উপজেলা আমীর মাওলানা জাকির হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন সাবেক উপজেলা আমীর হাবীবুর রহমান ফোরকান, উপজেলা বায়তুলমাল সম্পাদক মো: শামসুল আলম, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি শাহ আসিফ আব্দুল্লাহ, গলাচিপা যুব বিভাগের সভাপতি মো: মাসুম বিল্লাহ, উপজেলা মহিলা বিভাগীয় সেক্রেটারি হুযাইফা হোসনেয়ারা প্রমুখ।

অনুষ্ঠান শেষে উপস্থিত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। উপকারভোগীরা কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, এ সহায়তা তাদের জীবনে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com