1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
পবিপ্রবিতে ইএসডিএম ক্লাবের উদ্যোগে “Higher studies and Research in Germany”শীর্ষক সেমিনার অনুষ্ঠিত।-গাজীপুর সংবাদ  Guida ai prelievi nei casinò online: tutto quello che devi sapere ইখতিয়ার উদ্দিন বায়েজিদ বোস্তামী থানার নতুন ওসি জননিরাপত্তা অপরাধ দমনে অভিযানে সকলের সহায়তা: সিএমপি-গাজীপুর সংবাদ  অ্যান্টিসিপেটরি এ্যাকশন ট্রিগার-বেইজড পাইলট-২০২৬’ প্রকল্পের আওতায় পাহাড়ধসের ঝুঁকি মোকাবিলায় ৪২০ পরিবারকে নগদ সহায়তা-গাজীপুর সংবাদ  নৌকা নিয়ে চা বিক্রি করা বাবার স্বপ্নপূরণ: ৭৫ লাখ টাকার স্কলারশিপ পেলেন গনেশপুরের রুহি-গাজীপুর সংবাদ  কেক কেটে ডাকুয়া ব্রিজ বাজারে সিটি ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ের যাত্রা শুরু-গাজীপুর সংবাদ  ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা উদ্বেগ দেখা দিয়েছে-গাজীপুর সংবাদ  ছাতকে পবিত্র ঈদে মিলাদুনন্নবী উপলক্ষে বর্ণাঢ্য মুবারক র্যালি অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতক-সিলেট রেলপথ প্রকল্পের মেয়াদ শেষ হয়ে গেছে কিন্তু কাজ শেষ হয়নি চারআনা-গাজীপুর সংবাদ  প্রতারণা মামলায় হয়রানির অভিযোগ, জমি ক্রয়ের পরও মামলায় জড়ানোর দাবি ভুক্তভোগীর-গাজীপুর সংবাদ 

বাকেরগঞ্জ পৌরসভার সাবেক মেয়র লোকমান ডাকুয়া চাঁদাবাজি ও বিস্ফোরক আইন মামলায় গ্রেপ্তার-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ৫৪৯ টাইম ভিউ

খান মেহেদী :-

বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৬ আগস্ট) বিকাল সাড়ে ৫টার দিকে বরিশালের বাকেরগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার লোকমান হোসেন ডাকুয়া বাকেরগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মৃত করিম ডাকুয়ার ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের আমলে ক্ষমতার অপব্যবহার করে লোকমান হোসেন ডাকুয়াসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা নিয়ামতি ইউনিয়নের খাস মহেশপুর গ্রামের ব্যবসায়ী মো. নজরুল ইসলামের কাছে বিভিন্ন সময়ে চাঁদা দাবি করে আসছিল। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বিভিন্ন সময়ে তাকে ভয় ভীতি দেখানো হয়।

গত বছর ৭ জুলাই লোকমান হোসেন ডাকুয়াসহ, আওয়ামী লীগের অর্ধশত লোকজন উপস্থিত হয়ে নজরুল ইসলামের পথরোধ করে। পরে দেশীয় অস্ত্র নিয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে নজরুল ইসলাম কাছ থেকে দুই লাখ টাকা চাঁদা হিসেবে নিয়ে যায়। এ ঘটনায় আওয়ামী লীগের ২৬ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৩০/৩৫ জনের বিরুদ্ধে চলতি বছরের ১২ জুন নজরুল ইসলাম মামলা করেন।

বাকেরগঞ্জ থানা ওসি আবুল কালাম আজাদ বলেন, নিয়ামতি ইউনিয়নের নজরুল ইসলাম নামে এক ব্যক্তি বিস্ফোরক আইনে মামলা করেন। ওই মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়া এজাহারভুক্ত আসামি ছিলেন। এ মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২৬ আগস্ট) সকালে তাকে আদালতে সোপর্দ করা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com