
নিজস্ব সংবাদদাতা:
গাজীপুরের শ্রীপুর উপজেলার নারায়ণপুর এলাকার ইউপি সদস্য আসাদুজ্জামান সবুজ সরকার ও তার ছোট ভাই ফরিদ সরকারের বিরুদ্ধে বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে মিথ্যা ভীত্তিহীন উদ্দেশ্য প্রণোদিতভাবে মানহানিকর প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী ও এলাকাবাসী। রবিবার মঙ্গলবার (১৬ই সেপ্টেম্বর) বিকেলে নারায়ণপুর বেরাবাড়ি পূর্বপাড়া ঈদগাঁ মাঠে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন ভুক্তভোগী সবুজ মেম্বার ও স্থানীয় এলাকাবাসী। সবুজ মেম্বার ও তার ছোট ভাই ফরিদ সরকারের বিরুদ্ধে বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত সংবাদ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। তিনি তার লিখিত বক্তব্যে বলেন, বিবাদী আনোয়ার হোসেন, কামরুজ্জামান,পারুল এবং মোতাহার মাষ্টার অনলাইন টিভিতে প্রচারিত সংবাদে যে সাক্ষাতকার দিয়েছেন তা সম্পূর্ন বিত্তিহীন উদ্দেশ্য প্রণোদিত এবং মান হানীকর আমি এর তীব্রনিন্দা ও প্রতিবাদ জানাই। তারা উল্লেখিত জমির ব্যপারে যে মতামাত দিয়েছেন তা আদালতকে ভুল বুঝাইয়া জাল জালিয়াতির মাধ্যমে তথ্য গোপন করিয়া একতরফা রায় এনে জমি দখল করে। আমরা ইহাতে প্রকার বাধা প্রদান করি নাই। উল্লেখিত মামলায় ৬ পরিবারের ২৪৭ জন বিবাদী থাকলেও তারা এক পরিবার দিয়া আদলতকে ভুল বুঝাইয়া সুলেনামা দলিল করিয়াছে যা বাকী পরিবার জানেই না। এই ব্যপারে এলাকার লোকজন ভাল জানেন। এ রায়ের বিরুদ্ধে আইনীভাবে আমরা মোকাবেলা করছি। বর্তমানে গাজীপুর বিজ্ঞ আদালতে এ মামলা চলমান। মামলার ভাবমূর্তি দেখে আমাদের প্রতিপক্ষ বিচলিত ও নার্ভাস। তারা ভীষন ভাবে উদ্বিগ্ন। তাই তারা কৌশলে মামলা থেকে আমাদের পিছু হটাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন অপপ্রচার করে হেনস্থা করছে। ইতিমধ্যে তারা আমাদের বিরোধ্যে চুরি ও হামলার দায় এনে মিথ্যা মামলা দায়ের করেছে যা এখন পি.বি আইতে তদন্তাদীন। এ মামলা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। তারা আমাদেরকে সমাজের কাছে অস্ত্রবাজ, দুষ্কৃতিকারী ও খারাপ মানুষ হিসেবে উপস্থাপন করছে। আমার ছোট ভাই ফরিদ সরকার দীর্ঘদিন দেশের বাহিরে ছিলো কিছুদিন পূর্বে দেশে আসিলে জমি সক্রান্ত বিষয়ে তার উপর মিথ্যা অপবাদ ছড়ানো হচ্ছে। এই জমি সংক্রান্তে তার কোন সম্পৃক্ততা নেই। এই জমি নিয়ে বিরোধের জেরে কিছুদিন পূর্বে সবুজ মেম্বারে বাড়িতে সন্ত্রাসী হামলা চালায় তারা এবং প্রাণনাশের হুমকি দেয় । এই ব্যপারে আমরা থানায় একটি সাধারন ডায়রী লিপিবদ্ধ করা হয। এ বিষয়ে জীবনের নিরাপত্তা ও মিথ্যা মামলায় হয়রানি বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগীরা । সংবাদ সম্মেলনে স্থানীয় গণমানুষ ব্যক্তিবর্গ ও যুব সমাজের লোকজন উপস্থিত ছিলেন।
Leave a Reply