1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন

কাপাসিয়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬০ টাইম ভিউ

কাপাসিয়া (গাজীপুর)প্রতিনিধি:

কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২৫-২৬ ইং রবি মৌসুমে কাপাসিয়া উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টায় এই বীজ সার বিতরণ করা হয়। উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও

তামান্না তাসনীম এর সভাপতিত্বে, উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ও উপজেলা কৃষি কর্মকর্তা আউলিয়া খাতুন স্বাগত বক্তব্য রাখেন। উপজেলার বিভিন্ন এলাকার মোট ৮শ’ ৪০ জন প্রান্তিক কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়। এদের ৩শ’ জন কৃষকের মাঝে বসতবাড়িতে চাষযোগ্য শীতকালীন সবজি বেগুন, পালংশাক, লাল শাক, মটরশুটি, লাউ, মূলা, বাটিশাক সহ ৭ ধরনের ৫’শ গ্রাম বীজের ৯ প্যাকেট দেয়া হয়। মাঠে চাষযোগ্য সবজি প্রণোদনার অংশ হিসেবে ৫’শ ৪০ জনের মাঝে প্রত্যেকের ২০ শতাংশ জমির জন্য বিভিন্ন

পরিমানের লাউ, বেগুন, মিষ্টি কুমড়া ও শশা বীজ বিতরণ করা হয়েছে। এদের প্রত্যেককে ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়েছে। এ-সময় অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ সৈয়দ শাকিল আহমেদ, প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মশিউর রহমান, বিআরডিবি কর্মকর্তা দিলারা আক্তার মনি,উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার সুরাইয়া আক্তার,উপ সহকারী কৃষি কর্মকর্তা মঞ্জরুল আলম উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com