1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ খেলাফত যুব মজলিস ছাতক উপজেলা শাখা পুনর্গঠন-গাজীপুর সংবাদ  দোয়ারায় কমিটিতে মামাতো বোনের নাম না থাকায় প্রধান শিক্ষক-কে হেনস্তা করলেন শহীদুল মিয়া-গাজীপুর সংবাদ বড়লেখায় চার পরিবারের নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ-গাজীপুর সংবাদ  সালিশ ব্যক্তিত্ব শামছুল ইসলামের স্মরণে  আলোচনা সভা ও দোয়া মাহফিল-গাজীপুর সংবাদ  কলাগাছিয়ায় মহিষ উদ্ধারকে কেন্দ্র করে ছাত্রদল নেতার অপপ্রচার: উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাংবাদিকদের ফাঁসানোর অভিযোগ​-গাজীপুর সংবাদ  পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষরযন্ত্রের বিরুদ্ধে- পটুয়াখালীতে শ্রমিক  দলের বিক্ষোভ  মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  Beste Online Casinos ohne Verifizierung 2026: Ihr Leitfaden für schnelles Spielen und Discover the latest welcome bonuses at Best Betting Sites UK: maximize your rewards in Discover the latest welcome bonuses at Best Betting Sites UK: maximize your rewards in Fair Go Casino’s top table games: What Australian players need to know

হান্নান শাহ’র ৯ম মৃত্যুবার্ষিকী: কাপাসিয়ায় স্মরণসভায় মির্জা ফখরুল-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ১৫৫ টাইম ভিউ

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাবেক স্থায়ী কমিটির সদস্য ও সাবেক পাট মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) আ.স.ম হান্নান শাহ’র ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গাজীপুরের কাপাসিয়ায় এক বিশাল স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১অক্টোবর) বিকেলে কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জেলা বিএনপির আহবায়ক ও সাবেক সংসদ সদস্য ফজলুল হক মিলন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রয়াত হান্নান শাহ’র প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, “হান্নান শাহ ছিলেন একজন পরীক্ষিত সৈনিক, যিনি জাতীয়তাবাদী

রাজনীতিতে আপসহীন ভূমিকা পালন করেছেন। গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তাঁর অবদান সর্বদা স্মরণীয় হয়ে থাকবে।” মহাসচিব তাঁর বক্তৃতায় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার বিষয়েও গুরুত্বারোপ করেন।

সভাপতির বক্তব্যে ফজলুল হক মিলন হান্নান শাহকে গাজীপুরের মাটি ও মানুষের নেতা হিসেবে অভিহিত করে বলেন, “তৃণমূল থেকে উঠে আসা এই নেতা সবসময় দলের নেতাকর্মীদের পাশে ছিলেন। তাঁর আদর্শকে পাথেয় করেই আমরা বর্তমান প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করতে বদ্ধপরিকর।” হান্নান শাহ পুত্র শাহ রিয়াজুল হান্নান কে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে বিজয়ী করার আহ্বান জানান।

স্মরণসভায় উপজেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা’র সঞ্চালনায় কাজী ছাইয়েদুল আলম বাবুল, ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী,ড. এম এ কাইয়ুম,হুমায়ুন কবীর খান, মোঃ মজিবুর রহমান বেনজীর আহমেদ টিটু,রফিকুল ইসলাম বাচ্চু ,ওমর ফারুক সাফিনসহ স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। বক্তারা হান্নান শাহ’র বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও জনকল্যাণমূলক কাজের স্মৃতিচারণ করেন। সভা শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com