1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
বড়লেখায় হিনাইনগর যুব সংঘের সভাপতির জন্মদিন উদযাপন-গাজীপুর সংবাদ  পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেলেন ছাতকের জসিম উদ্দিন সুমেন ও ফখরুল আলম।-গাজীপুর সংবাদ  শিশুবান্ধব উখিয়া গড়তে চাই একটি আধুনিক শিশু পার্ক-গাজীপুর সংবাদ  গজারিয়া ভবেরচর হাইওয়ে থানার নতুন ভবন পরিদর্শনে অতিরিক্ত আইজিপি-গাজীপুর সংবাদ  ছাতকে এক সপ্তাহ ধরে সুরমা নদী থেকে ড্রেজার দিয়ে বালু ও ভিটমাটি উত্তোলনের অভিযোগ-গাজীপুর সংবাদ  সাইক ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি (SIMT) ঢাকায় নিয়োগকর্তা সভা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকে রাজনৈতিক মামলায়-১ ও ওয়ারেন্টভুক্ত মামলায়-১ গ্রেফতার-২-গাজীপুর সংবাদ  ঢাকা কলেজের বন্ধুদের পুনর্মিলনী নিয়ে অপপ্রচারের প্রতিবাদ জানালেন কর কমিশনার মর্তুজা শরিফুল ইসলাম রানা-গাজীপুর সংবাদ  বিএম কলেজের নতুন অধ্যক্ষকে শুভেচ্ছা জানালেন বিএম কলেজস্থ ভান্ডারিয়া উপজেলা শিক্ষার্থী কল্যাণ পরিষদ-গাজীপুর সংবাদ  পটুয়াখালীতে দীর্ঘ প্রতীক্ষার পর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমী, সম্পাদক রিমাইনুল ইসলাম রিমু-গাজীপুর সংবাদ 

মনোনয়ন প্রত্যাশীদের মাঠে নামার আহ্বান – শরিফুল হক সাজু-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ১৬৫ টাইম ভিউ

মোঃ জাকির হোসেন জুড়ী প্রতিনিধিঃ

মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী, কাতার বিএনপির সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক উপদেষ্টা শরিফুল হক সাজু বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা রাষ্ট্র কাঠামো সংস্কারের রূপরেখা ও প্রথম ১৮০ দিনের কর্মপরিকল্পনা দেশের ভবিষ্যৎ পরিবর্তনের নীলনকশা। এই কর্মসূচি জনগণের  ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।

তিনি বলেন, “এই দফাগুলোতে শুধু রাজনৈতিক পরিবর্তন নয়, সাধারণ মানুষের জীবনে সুখ, শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠার অঙ্গীকার রয়েছে। তাই দেশের প্রতিটি অঞ্চলে, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে, বিএনপির সকল মনোনয়নপ্রত্যাশী ও নেতাকর্মীদের প্রতি আহ্বান জানাই এই দফাগুলোর গুরুত্ব জনগণের মাঝে ছড়িয়ে দিন। এটি শুধু দলের কর্মসূচি নয়, এটি জাতির মুক্তির রূপরেখা।

শরিফুল হক সাজু আরও বলেন, আমরা যে বাংলাদেশ চাই, সেখানে আইনের শাসন, গণতন্ত্র, জবাবদিহিতা ও জনগণের অধিকার নিশ্চিত থাকবে। তারেক রহমানের রূপরেখা সেই স্বপ্ন বাস্তবায়নের পথ দেখিয়েছে।

তিনি বিশ্বাস প্রকাশ করেন যে, যদি বিএনপির প্রতিটি কর্মী ও নেতা এই ৩১ দফা ও ১৮০ দিনের কর্মপরিকল্পনাকে জনগণের সামনে তুলে ধরে, তাহলে জনগণ আবারও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ঐক্যবদ্ধ হবে।”

শেষে তিনি সকল মনোনয়নপ্রত্যাশীদের উদ্দেশে বলেন, দল যাকে মনোনয়ন দিবে আমরা তার পক্ষেই কাজ করবো, এখন সময় মাঠে নামার, জনগণের দোরগোড়ায় যাওয়ার। আমাদের কথা, আমাদের প্রতিশ্রুতি, আমাদের লক্ষ্য সবকিছুই জনগণের কল্যাণে নিবেদিত।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com