1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
পবিপ্রবিতে ইএসডিএম ক্লাবের উদ্যোগে “Higher studies and Research in Germany”শীর্ষক সেমিনার অনুষ্ঠিত।-গাজীপুর সংবাদ  Guida ai prelievi nei casinò online: tutto quello che devi sapere ইখতিয়ার উদ্দিন বায়েজিদ বোস্তামী থানার নতুন ওসি জননিরাপত্তা অপরাধ দমনে অভিযানে সকলের সহায়তা: সিএমপি-গাজীপুর সংবাদ  অ্যান্টিসিপেটরি এ্যাকশন ট্রিগার-বেইজড পাইলট-২০২৬’ প্রকল্পের আওতায় পাহাড়ধসের ঝুঁকি মোকাবিলায় ৪২০ পরিবারকে নগদ সহায়তা-গাজীপুর সংবাদ  নৌকা নিয়ে চা বিক্রি করা বাবার স্বপ্নপূরণ: ৭৫ লাখ টাকার স্কলারশিপ পেলেন গনেশপুরের রুহি-গাজীপুর সংবাদ  কেক কেটে ডাকুয়া ব্রিজ বাজারে সিটি ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ের যাত্রা শুরু-গাজীপুর সংবাদ  ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা উদ্বেগ দেখা দিয়েছে-গাজীপুর সংবাদ  ছাতকে পবিত্র ঈদে মিলাদুনন্নবী উপলক্ষে বর্ণাঢ্য মুবারক র্যালি অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতক-সিলেট রেলপথ প্রকল্পের মেয়াদ শেষ হয়ে গেছে কিন্তু কাজ শেষ হয়নি চারআনা-গাজীপুর সংবাদ  প্রতারণা মামলায় হয়রানির অভিযোগ, জমি ক্রয়ের পরও মামলায় জড়ানোর দাবি ভুক্তভোগীর-গাজীপুর সংবাদ 

ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও উন্নয়নের জন্য ধানের শীষে ভোট দিন: আনিসুল হক-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ১৭৭ টাইম ভিউ

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও উন্নয়নের রাজনীতি প্রতিষ্ঠায় ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় কৃষকদলের সহ সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আনিসুল হক।

তিনি বলেন, আমরা একটি ন্যায়ভিত্তিক, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে চাই। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচিতে হাওরাঞ্চলের মানুষের জীবন জীবিকা, শিক্ষা, কৃষি, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নের সুনির্দিষ্ট অঙ্গীকার রয়েছে। আমরা সেই ৩১দফা বাস্তবায়ন করে নতুন বাংলাদেশ গড়তে চাই।

সোমবার (১০ নভেম্বর) বিকেলে তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের লাউড়েরগড় বাজারে ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড বিএনপি আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আনিসুল হক আরও বলেন, সুনামগঞ্জ-১ আসনটি হাওরবেষ্টিত এলাকা। এখানে উন্নয়ন হবে মানুষের অংশগ্রহণে, সম্প্রীতির ভিত্তিতে। তাই আগামী নির্বাচনে ধানের শীষের বিজয়ই হবে জনগণের বিজয়। সম্প্রীতি ও ভ্রাতৃত্বের রাজনীতি প্রতিষ্ঠা করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

পথসভায় বাদাঘাট ইউনিয়ন সদস্য সচিব নজরুল ইসলাম শিকদারের সভাপতিত্বে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com