1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
বড়লেখায় হিনাইনগর যুব সংঘের সভাপতির জন্মদিন উদযাপন-গাজীপুর সংবাদ  পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেলেন ছাতকের জসিম উদ্দিন সুমেন ও ফখরুল আলম।-গাজীপুর সংবাদ  শিশুবান্ধব উখিয়া গড়তে চাই একটি আধুনিক শিশু পার্ক-গাজীপুর সংবাদ  গজারিয়া ভবেরচর হাইওয়ে থানার নতুন ভবন পরিদর্শনে অতিরিক্ত আইজিপি-গাজীপুর সংবাদ  ছাতকে এক সপ্তাহ ধরে সুরমা নদী থেকে ড্রেজার দিয়ে বালু ও ভিটমাটি উত্তোলনের অভিযোগ-গাজীপুর সংবাদ  সাইক ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি (SIMT) ঢাকায় নিয়োগকর্তা সভা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকে রাজনৈতিক মামলায়-১ ও ওয়ারেন্টভুক্ত মামলায়-১ গ্রেফতার-২-গাজীপুর সংবাদ  ঢাকা কলেজের বন্ধুদের পুনর্মিলনী নিয়ে অপপ্রচারের প্রতিবাদ জানালেন কর কমিশনার মর্তুজা শরিফুল ইসলাম রানা-গাজীপুর সংবাদ  বিএম কলেজের নতুন অধ্যক্ষকে শুভেচ্ছা জানালেন বিএম কলেজস্থ ভান্ডারিয়া উপজেলা শিক্ষার্থী কল্যাণ পরিষদ-গাজীপুর সংবাদ  পটুয়াখালীতে দীর্ঘ প্রতীক্ষার পর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমী, সম্পাদক রিমাইনুল ইসলাম রিমু-গাজীপুর সংবাদ 

খালেদা জিয়ার অসুস্থতায় পুরো জাতি আজ উদ্বিগ্ন জননেতা বীর মুক্তিযোদ্ধা -আবুল হোসেন খান-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ৯৯ টাইম ভিউ

বাকেরগঞ্জ প্রতিনিধি :-

বরিশালের বাকেরগঞ্জে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) বিকেল ৪টায় উপজেলা বিএনপি কার্যালয়ে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্বের বক্তব্যে বরিশাল জেলা বিএনপি দক্ষিণের আহবায়ক ও বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান বলেন, আমাদের মাতৃতুল্য নেত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতায় আজ পুরো জাত উদ্বিগ্ন। আমরা গভীর মমতা ও শ্রদ্ধার সঙ্গে আমাদের হৃদয়ের নেত্রীর দ্রুত সুস্থতা কামনায় দোয়া করতে এখানে সমবেত হয়েছি।

আবুল হোসেন খান আরও বলেন, খালেদা জিয়া শুধু একজন নেতা নন—তিনি গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার রক্ষার অটল সাহসের প্রতীক। তার অসুস্থতার খবরে সমগ্র দেশবাসী ব্যথিত, আর আমরা তার কর্মী হিসেবে আরও বেশি ব্যথিত। আল্লাহর কাছে আন্তরিক প্রার্থনা—তিনি যেন আমাদের মমতার মা-সুলভ নেত্রীকে দ্রুত আরোগ্য দান করেন, সুস্থ শরীরে আমাদের মাঝে ফিরিয়ে দেন। এই কঠিন সময়ে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাকেরগঞ্জ পৌর বিএনপির সভাপতি নাসির জোমাদ্দার এবং উপজেলা বিএনপির আহবায়ক হারুন জোমাদ্দার,উপজেলা বিএনপির ১ নং সদস্য মিসেস সেলিনা হোসেন বাবলী খান।

বাকেরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজান চেয়ারম্যান ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহিনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন— জিয়াউল আহসান জুয়েল চেয়ারম্যান, মিজানুর রহমান চুন্নু চেয়ারম্যান, নাসির হাওলাদার, খলিলুর রহমান শিকদার, জাহাঙ্গীর আলম দুলাল ভিপি, আলীম জোমাদ্দার, উপজেলা যুবদলের আহবায়ক এনায়েত হোসেন খান বিপু, সদস্য সচিব রুবেল জোমাদ্দার, পৌর যুবদলের আহবায়ক আতাউর রহমান রোমান, উপজেলা ছাত্রদলের আহবায়ক নেয়ামুল হক নাহিদ, সদস্য সচিব রাকিব তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহমুদ খান সুমন, সদস্য সচিব আল আমিন হাওলাদার, পৌর ছাত্রদলের আহবায়ক রুহুল আমিন হাওলাদার, সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক জসিম হাওলাদার, সাধারণ সম্পাদক আরিয়ান আহমেদ রনি, পৌর শ্রমিক দলের সভাপতি খালেক হাওলাদার প্রমুখ।

বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে বলেন, তিনি দেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক। তার সুস্থতা জাতির আশা ও প্রত্যাশার সঙ্গে জড়িত। দোয়া মোনাজাতে তাঁর দীর্ঘায়ু, সুস্বাস্থ্য এবং দেশের কল্যাণ কামনা করা হয়।
অনুষ্ঠানে বিএনপি ও বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com