
হুমায়ুন কবির,রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে গণতন্ত্রের জননী, বাংলার কোটি মানুষের আস্থার প্রতীক, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় শুক্রবার (৫ ডিসেম্বর) বাদ জুম্মা এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল রাণীশংকৈল উপজেলা ও পৌর শাখার যৌথ উদ্যোগে উপজেলার বাঁশবাড়ি নুরানি তালিমুল কোরআন দারুল সুন্নাহ মাদ্রাসা

ও এতিমখানা প্রাঙ্গণে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।অনুষ্ঠানে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন,স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মনোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক ডা. মাসুদ রানা, যুগ্ম আহ্বায়ক কবির হোসেন, পৌর সদস্য সচিব এনামুল হকসহ উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এছাড়াও মাদ্রাসা ও এতিমখানার শিক্ষকমণ্ডলী এবং শিক্ষার্থীরাও দোয়া মাহফিলে অংশ নেন।
পরে হাফেজ ক্বারী শামীমা আল আজাদীর পরিচালনায় সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।
Leave a Reply