1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা-গাজীীপুর সংবাদ  কাপাসিয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত: সমবায়ীদের মাঝে ঋণ ও গাছের চারা বিতরণ-গাজীপুর সংবাদ  জামালপুরে পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত-গাজীপুর সংবাদ  ছাতকে পালিত হলো জাতীয় পল্লী উন্নয়ন দিবস-গাজীপুর সংবাদ  গলাচিপায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, ২৩ সদস্যের মাঝে ১৮ লাখ টাকার ঋণ বিতরণ-গাজীপুর সংবাদ  পরীক্ষার হলে অসুস্থ এইচএসসি পরীক্ষার্থী, ছাত্রদল নেতার উদ্যোগে হাসপাতালে ভর্তি-গাজীপুর সংবাদ  Best fast payout casinos Australia 2026: discover top games with instant withdrawals France vs Morocco odds analysis: expert picks and betting tips to consider কুরআনের আয়াতে শত্রু-মিত্রদের কূটনৈতিক ও আদর্শিক বার্তা:বাংলাদেশকে যে বার্তা দিল ইরান-গাজীপুর সংবাদ      ছাতকে লেগুনা-সিএনজির মুখোমুখি সংঘর্ষে আহত ৫ জন-গাজীপুর সংবাদ 

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে এনডিপির গভীর শোক ও সমবেদনা-গাজীপুর সংবাদ

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৪ টাইম ভিউ

সেলিম মাহবুবঃ

দেশনত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে যৌথ বিবৃতি দিয়েছেন ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি–এনডিপি’র চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্তজা এবং মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা। শোক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, “জাতি আজ তাদের শ্রেষ্ঠ অভিভাবককে হারালো।

আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন জাতীয় ঐক্যের প্রতীক, গণতন্ত্র পুনরুদ্ধারের অবিচল সাহসী কণ্ঠস্বর। তাঁর শূন্যতা কোনোভাবেই পূরণ হবার নয়।”
তাঁরা আরও বলেন, “বাংলাদেশ যখন একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক পরিবর্তনের দ্বারপ্রান্তে, ঠিক তখনই তাঁর চলে যাওয়া জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি।”

নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গ, বিএনপি ও এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রতি গভীর সমবেদনা জানান।
শোক দিবসে সংহতি ও দোয়ার আহ্বান
এনডিপির পক্ষ থেকে বিএনপি ঘোষিত ৭ দিনের শোক দিবসের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করা হয়।

একই সঙ্গে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে নেতৃবৃন্দ বলেন, “আসুন, আমরা সবাই মহান আল্লাহর দরবারে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করি—আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকামে স্থান দান করেন।”

জাতির ইতিহাসে অমলিন নাম
বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেত্রী নন—তিনি ছিলেন স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামের এক অনন্য প্রতীক। স্বৈরাচারবিরোধী আন্দোলন, সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং আপসহীন রাজনৈতিক অবস্থানের জন্য তিনি ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবেন। তার প্রয়াণে আজ শোকাচ্ছন্ন বাংলাদেশসহ বিশ্ব।

নীরব হয়ে গেছে রাজপথ, ভারী হয়ে উঠেছে আকাশ-বাতাস। কিন্তু তাঁর সংগ্রাম, আদর্শ ও সাহসী নেতৃত্ব প্রজন্ম থেকে প্রজন্মে অনুপ্রেরণা হয়ে বেঁচে থাকবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com