
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি:এস এম মাসুদ
গাজীপুরের কাপাসিয়া উপজেলার সিংহশ্রী ইউনিয়নে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে তিন ব্যক্তিকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (০৫ জানুয়ারি) উপজেলার কুড়িয়াদী বাজার সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। প্রশাসন সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে কুড়িয়াদী বাজারস্থ রাস্তার পাশ থেকে একটি চক্র দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাটি উত্তোলন ও পরিবহন করে আসছিল। আজ অভিযানকালে ওই স্থান থেকে তিনজনকে হাতেনাতে আটক করা হয়। আটককৃতরা হলেন:
১. শরিফুল ইসলাম (২০), পিতা: সবুজ মিয়া, গ্রাম: পোটান, কালীগঞ্জ। ২. হোসেন মিয়া (৩৫) পিতা: সাদেক আলী, গ্রাম: পোটান, কালীগঞ্জ। ৩. শামীম মিয়া (৩৫) পিতা: আব্দুল শাহিদ, গ্রাম: কুড়িয়াদী, কাপাসিয়া। আটককৃতদের ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ অনুযায়ী তাৎক্ষণিক শাস্তি প্রদান করা হয়: শরিফুল ইসলাম ও হোসেন মিয়া’র অপরাধের গুরুত্ব বিবেচনায় প্রত্যেককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং শামীম মিয়াকে ০৭ দিন বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহিদুল হক বলেন,পরিবেশ রক্ষায় এবং সরকারি সম্পদ রক্ষার্থে অবৈধভাবে মাটি উত্তোলনের বিরুদ্ধে তাদের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে। জনস্বার্থে এ ধরনের নিয়মিত অভিযান আরও জোরদার করা হবে।
Leave a Reply