1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
শিরোনাম:
শরীফপুর ইউপি চেয়ারম্যান পদে হারুন অর রশীদের প্রার্থিতা ঘোষণা মতবিনিময় সভায় হাত তুলে সমর্থন জানালেন স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা-গাজীপুর সংবাদ  গজারিয়া আনারপুরা গ্রামকে আনুষ্ঠানিক ভাবে মাদক মুক্ত ঘোষণা-গাজীপুর সংবাদ  ঠাকুরগাঁওয়ের হরিপুরে মাদক ও জুয়াবিরোধী সমাবেশ,সামাজিক প্রতিরোধের আহ্বান পুলিশ সুপারের-গাজীপুর সংবাদ  নজরুল বর্ষ উপলক্ষে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতা সম্পূর্ণ-গাজীপুর সংবাদ  ¿Qué tácticas implementa Mourinho que puedes aplicar en Mediterráneo Digital? Cómo elegir los mejores casinos online de España en 2026: seguridad en retiros y Как найти тихую и безопасную квартиру на сутки в Гомеле для всей семьи নরসিংদী রায়পুরা মরজাল ইউনিয়নে চেয়ারম্যান পদপপ্রার্থী জাকির হোসেন মুন্সি জনগণের পাশে থাকার পপ্রত্যয়ে এগিয়ে চলছেন।-গাজীপুর সংবাদ  নরসিংদী ‘দুর্গাপূজা ঘিরে দেশকে অস্থিতিশীল করার চক্রান্তে লিপ্ত ফ্যাসিস্ট সংগঠন’-গাজীপুর সংবাদ  Los 10 mejores casinos en 2026: cómo acceder a pagos rápidos y seguros en

কাপাসিয়ায় পূর্ব শত্রুতার জেরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ১৬৯ টাইম ভিউ

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নের বীর উজলী গ্রামে পূর্ব শত্রুতার জেরে একটি পরিবারের ওপর অতর্কিত হামলা ও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নজরুল ইসলাম (৫৫) ও তাঁর স্ত্রী-কন্যাসহ অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার সকালে আনুমানিক এগারোটার দিকে বীর উজলী গ্রামের মৃত আ: রহমানের ছেলে মো: নজরুল ইসলামের পরিবারের ওপর একই এলাকার খাইরুল ইসলাম আপন (৩০) ও শুভর নেতৃত্বে ১০-১২ জনের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায়। ১ নং বিবাদী খাইরুল ইসলাম আপন ও মাহিন লোহার রড দিয়ে নজরুল ইসলামের মাথায় সজোরে আঘাত করলে তাঁর মাথা ফেটে যায়। এছাড়া তাঁর ডান পায়ে পিটিয়ে গুরুতর জখম করা হয়। হামলায় নজরুল ইসলামের স্ত্রী হামিদা খাতুন এবং কন্যা রুনা আক্তারও (৩০) রেহাই পাননি।

তাঁদের শরীরের বিভিন্ন স্থানে রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত ও নীলাফুলা জখম করা হয়েছে। আহতদের উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভুক্তভোগী পরিবারটি জানায়, হামলাকারীরা বর্তমানে তাঁদের প্রাণনাশের হুমকি দিচ্ছে, যার ফলে তাঁরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ বিষয়ে প্রধান অভিযুক্ত খাইরুল ইসলাম আপন মুঠোফোনে ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ভুক্তভোগী নজরুল ইসলাম সম্পর্কে তাঁর মামা হন। পরিবারের সঙ্গে কথা কাটাকাটির জেরে এই মারপিটের ঘটনা ঘটেছে বলে তিনি স্বীকারোক্তি দেন।
হাসপাতালে চিকিৎসাধীন নজরুল ইসলাম জানান, চিকিৎসা শেষে সুস্থ হয়ে তিনি সশরীরে থানায় উপস্থিত হয়ে মামলা দায়ের করবেন এবং আইনি প্রতিকার চাইবেন।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com