1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
Best fast payout casinos Australia 2026: discover top games with instant withdrawals France vs Morocco odds analysis: expert picks and betting tips to consider কুরআনের আয়াতে শত্রু-মিত্রদের কূটনৈতিক ও আদর্শিক বার্তা:বাংলাদেশকে যে বার্তা দিল ইরান-গাজীপুর সংবাদ      ছাতকে লেগুনা-সিএনজির মুখোমুখি সংঘর্ষে আহত ৫ জন-গাজীপুর সংবাদ  যুব জামায়াত ছাতক উপজেলা শাখার নতুন কমিটি গঠন-গাজীপুর সংবাদ  ছাতক পৌর শহরকে সুন্দর রাখার জন্য অবৈধ স্হাপনা উচ্ছেদ অভিযান, ১৩ টি প্রতিষ্ঠান থেকে জরিমানা আদায় হয়েছে-গাজীপুর সংবাদ  তিন ধাপে খামেনির প্রথম জানাজা অনুষ্ঠিত: ৭০ অধিক দেশের প্রতিনিধি অংশ গ্রহণ-গাজীপুর সংবাদ  ঠাকুরগাঁওয়ে রেললাইন পার হতে গিয়ে পঞ্চগড় এক্সপ্রেসের ধাক্কায় বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু-গাজীপুর সংবাদ  গজারিয়ায় ধর্ষণে দুই মাসের অন্তঃসত্ত্বা কিশোরী, ধামাচাপা দিতে মরিয়া প্রভাবশালী মহল-গাজীপুর সংবাদ  খামেনির স্ত্রী’ মহীয়সী সংযমী বহুগুণাবলি, দৃঢ় উচ্চ মনোবল জীবনের স্মৃতি-গাজীপুর সংবাদ 

ছাতক-দোয়ারাবাজারে মিলন-মিজান ভাই ভাই ধানের শীষের পক্ষে সবাই ঐক্যবদ্ধ-গাজীপুর সংবাদ

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ১২২ টাইম ভিউ

সেলিম মাহবুবঃ

বিএনপি’র কেন্দ্রীয় সহ- সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি, সুনামগঞ্জ জেলা বিএনপি’র আহবায়ক কলিম উদ্দিন আহমেদ মিলন বলেছেন ছাতক ও দোয়ারাবাজারে বিএনপি ঐক্যবদ্ধ রয়েছে।আমরা বিগত দিনেও একসাথে দলের কাজ করেছি, একসাথে কাজের অনেক অভিজ্ঞতা রয়েছে। আমরা আগামী নির্বাচন সহ সকল সাংগঠনিক কাজ ঐক্যবদ্ধভাবে চালিয়ে যাবো। আমাদের ঐক্যের বিজয় হয়েছে। আমরা নির্বাচন সহ সকল ক্ষেত্রে বিজয় অর্জন করতে চাই।

বিএনপি’র কেন্দ্রীয় সদস্য, সাবেক উপজেলা চেয়ারম্যান, ছাতক-দোয়ারাবাজার আসনে বিএনপি’র বিদ্রোহী প্রার্থী মিজানুর রহমান চৌধুরী বলেছেন, আমি দলের প্রতি এবং দলের চেয়ারম্যান তারেক রহমানের প্রতি সন্মান প্রদর্শন করে কলিম উদ্দিন আহমেদ মিলনের সমর্থনে আমার মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছি।ছাতক-দোয়ারায় বিএনপি ঐক্যবদ্ধ। আমাদের মধ্যে কোন বিবেদ ছিলোনা, এবং এখনও কোন বিরোধ নেই, ছিলো দলীয় প্রতিযোগিতা।

আমাদের মন-প্রাণের সাথে বিএনপি জড়িত। আমরা আগামী ২২ ডিসেম্বর থেকে নির্বাচনী আচরণ বিধি মেনে সবাই এক সাথে ছাতক-দোয়ারাবাজার আসনে বিএনপি মনোনীত প্রার্থী কলিম উদ্দিন আহমেদ মিলনের ধানের শীষ প্রতিকের পক্ষে প্রচারণায় কাজ করবো। ছাতক- দোয়ারাবাজারে ধানের শীষ জিতে গেলে, জিতে যাবেন বিএনপির চেয়ারম্যান জননেতা তারেক রহমান।

মঙ্গলবার ছাতক-দোয়ারাবাজার উপজেলা বিএনপি, পৌর বিএনপি সহ অঙ্গ-সহযোগী সংগঠনের এক সাংগঠনিক সভায় প্রধান ও বিশেষ অতিথির বক্তব্যে তারা এসব কথা বলেন।

তারা বলেন আমরা মিলন-মিজান ভাই-ভাই এ ক্ষেত্রে কোন সন্দেহ নাই। একসাথে সবাই মিলে-মিশে আমরা ধানের শীষের বিজয় নিশ্চিত করবো ইনশাআল্লাহ।

মঙ্গলবার বিকালে ছাতকের রাজাপুর জয়েন্ট কনভেনশন হলে ছাতক-দোয়ারাবাজার উপজেলা ও ছাতক পৌর বিএনপি’র এ সাংগঠনিক মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি’র আহবায়ক মো. ফরিদ উদ্দিন আহমেদ।

ছাতক পৌর বিএনপির আহবায়ক শামছুর রহমান শামছু ও উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য মো.আবু সুফিয়ানের পরিচালনায় অনুষ্ঠিত সাংগঠনিক মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শামসুল হক নমু, ফারুক আহমদ, আব্দুর রহমান, নজরুল ইসলাম, আলহাজ্ব আব্দুল বারী, দোয়ারাবাজার উপজেলা বিএনপির আহবায়ক আলতাফুর রহমান খছরু, ছাতক উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ফজলুল করিম বকুল, দোয়ারাবাজার উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মানিক মাষ্টার, পৌর বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন মহি, ছাতক উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শাহ সফিকুল আলম মতি, আবু হুরায়রা সুরত, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক সামসুর রহমান বাবুল, বিএনপি নেতা মুর্শেদ আলম।

এ সময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম আম্বিয়া মাজকুর পাবেল,
যুক্তরাজ্য বিএনপি নেতা এমএ রউফ, উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক মোশাররফ হোসেন, জাকির হোসেন, এখলাছ মিয়া তালুকদার, হারুনুর রশিদ, ছাতক পৌর বিএনপির যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন সালমান,বিএনপি নেতা নুরুল আমিন সহ বিএনপির বিভিন্ন ইউনিট কমিটির নেতৃবৃন্দ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন কৃষকদল নেতা নুর উদ্দিন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com