1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন

বটিয়াঘাটায় সরকারি জলমা-চক্রাখালী মাধ্যমিক বিদ্যালয়’র ৬৯ তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ১৪৫ টাইম ভিউ

বটিয়াঘাটা(খুলনা)প্রতিনিধি, রিপন রায়ঃ

বটিয়াঘাটা উপজেলার সরকারি জলমা-চক্রাখালী মাধ্যমিক বিদ্যালয়’র ৬৯ তম বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান-২০২৬ এর শুভ উদ্বোধন গতকাল সোমবার বেলা ১১ টায় স্থানীয় বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় । বিদ্যালয়’র প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) তৃপ্তি রাণী বিশ্বাস’র সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয়’র সভাপতি থান্ডার কামরুজ্জামান। সহকারী শিক্ষক (ইংরেজি) মৃদুল মন্ডল’র সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকৌশলী গৌতম কুমার বিশ্বাস, মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুর রহমান, থানা ওসি (তদন্ত) শাহীন গোলদার, উপজেলা প্রেসক্লাব’র সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, জলমা ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) ইউপি চেয়ারম্যান পার্থ রায় মিঠু, ঢেউয়াতলা মাধ্যমিক বিদ্যালয়’র প্রধান শিক্ষক ওয়াসিয়ার রহমান, বীর মুক্তিযোদ্ধা নিরঞ্জন কুমার রায়। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়’র (অবঃ) শিক্ষক মনোরঞ্জন অধিকারী, প্রধান শিক্ষক (অবঃ) অন্নদাশঙ্কর মল্লিক, পল্লী চিকিৎসক যুগোল কিশোর গোলদার, এস আই সবুজ, সুদীপ্ত মল্লিক, বিদ্যালয়’র সহকারী শিক্ষক যথাক্রমে, সুকান্ত রায়, আশীষ মন্ডল, নিশান চন্দ্র বৈরাগী, অসীত বিশ্বাস, মোঃ গোলাম হাসান শেখ, তপতী মল্লিক, আইভি অধিকারী, কল্যাণ হালদার, উমেশ চন্দ্র মন্ডল, সুচিত্রা বিশ্বাস, উত্তম ঘোষ, রঞ্জন কুমার রায়, লিটন মন্ডল, সঞ্জীবন পাল, প্রদীপ গাইন, ফাল্গুনী বিশ্বাস, বনানী বিশ্বাস, পূর্ণেন্দু গোলদার, শ্যামল মন্ডল, চিকিৎসায় ডাঃ অরবিন্দু টিকাদার, সার্বক্ষণিক দায়িত্বে স্বপন কুমার বিশ্বাস, সুভাষ রায়, অঞ্জনা শীল, চঞ্চল রায় ও বুদ্ধদেব শীল সহ শৃঙ্খলা রক্ষায় বিদ্যালয়’র স্কাউটস এবং গার্লস ইন স্কাউটস ও সহযোগিতায় বিদ্যালয়’র স্বেচ্ছাসেবক-স্বেচ্ছাসেবিকাবৃন্দ। প্রতিযোগিতা শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com