
হুমায়ুন,কবির,রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় কৃষকদের আধুনিক প্রযুক্তি ব্যবহারে দক্ষ করে তুলতে পাটনার প্রকল্পের আওতায় ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ মার্চ) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কর্মসূচিতে ৫০ জন কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন। আধুনিক প্রযুক্তির মাধ্যমে গম চাষে উৎপাদন বৃদ্ধি ও কৃষি উন্নয়নকে ত্বরান্বিত করাই ছিল এ ওরিয়েন্টেশনের মূল লক্ষ্য। উপজেলার সহোদর ব্লকের বাজেবকসা গ্রামে কৃষক ও সাবেক প্রেসক্লাব সভাপতি মোবারক আলীর ৪ একর জমিতে পাটনার প্রকল্পের আওতায়
বিডব্লিউএমআরআই-৩ (BWMRI-3) জাতের গম আবাদকে কেন্দ্র করে মাঠ পর্যায়ে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
ওরিয়েন্টেশন সভায় বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অফিসার শফিউল হাসান এবং উপ-সহকারী কৃষি কর্মকর্তা আকতারুল ইসলাম। তারা আধুনিক পদ্ধতিতে গম চাষ, রোগবালাই দমন ও ফলন বৃদ্ধির বিভিন্ন কৌশল সম্পর্কে কৃষকদের ধারণা দেন। এ সময় কৃষক মোবারক আলী তার গম চাষের সফল অভিজ্ঞতা তুলে ধরেন। অংশগ্রহণকারী কৃষকরা গম ক্ষেত পরিদর্শন করেন এবং হাতে-কলমে আধুনিক চাষাবাদের বিভিন্ন দিক সম্পর্কে বাস্তব জ্ঞান অর্জন করেন। কৃষি কর্মকর্তারা জানান, এ ধরনের প্রযুক্তি ওরিয়েন্টেশন কৃষকদের মাঝে আধুনিক কৃষি পদ্ধতি ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ভবিষ্যতে কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হবে।
Leave a Reply