1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন

কাপাসিয়ায় মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ৯৫ টাইম ভিউ

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের কাপাসিয়া উপজেলার বরুন এলাকায় মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় উৎপাদিত পেঁয়াজের ফলন প্রদর্শনী এবং কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ এপ্রিল) বিকেলে উপজেলার বরুন গ্রামের প্রদর্শনী মাঠ সংলগ্ন স্থানে এ কারিগরি আলোচনা ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়। মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প (১ম সংশোধিত) এর আওতায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ী, গাজীপুরের উপপরিচালক কৃষিবিদ মোঃ রফিকুল ইসলাম খান। প্রধান অতিথির বক্তব্যে কৃষিবিদ মোঃ রফিকুল ইসলাম খান বলেন, “দেশকে পেঁয়াজ ও মসলাজাতীয় ফসলে স্বয়ংসম্পূর্ণ করতে সরকার কৃষকদের আধুনিক প্রযুক্তি ও উন্নত জাতের বীজ সরবরাহ করছে। কাপাসিয়ার মাটি মসলা চাষের জন্য অত্যন্ত উপযোগী। প্রযুক্তির সঠিক ব্যবহারে এখান থেকেই জেলার বড় একটি চাহিদা মেটানো সম্ভব।” অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাপাসিয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আউলিয়া খাতুন। তিনি তার বক্তব্যে এলাকার কৃষকদের মসলা চাষে উদ্বুদ্ধ করতে এবং প্রযুক্তিগত সহায়তা প্রদানে উপজেলা কৃষি অফিসের নিরলস প্রচেষ্টার কথা তুলে ধরেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ড. মোহাম্মদ নুরে ইউছুফ, কৃষিবিদ মোঃ আব্দুল মতিন বিশ্বাস। এছাড়া অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন,অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ সৈয়দ শাকিল আহমেদ।উপসহকারী কৃষি কর্মকর্তা ফাহমিদা আক্তার, আক্তার হোসেন, এবং এস এম কিবরিয়া।মাঠ দিবসের এই অনুষ্ঠানে স্থানীয় বিপুল সংখ্যক কৃষক ও কৃষাণী অংশগ্রহণ করেন। তারা প্রদর্শনী মাঠে চাষ করা পেঁয়াজের ফলন দেখে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে উন্নত জাতের এই পেঁয়াজ চাষে আগ্রহ দেখান।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com