1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
ন্যায্যমূল্যে টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন:ইউনিয়ন পর্যায়ে-গাজীপুর সংবাদ  একজন সুশিক্ষিত লোক পারে এলাকা-কে আলোকিত করতে ——-সাবেক বিচারপতি ইমান আলী-গাজীপুর সংবাদ  ছাতকে ১ম ওয়াহিব উদ্দিন নিহান আন্তর্জাতিক র্যাপিড রেটিং দাবা প্রতিযোগিতার উদ্বোধন-গাজীপুর সংবাদ  সাংবাদিক খান মেহেদীর নেতৃত্বে বদলে যাবে ভরপাশা ইউনিয়নের ভবিষ্যৎ!-গাজীপুর সংবাদ  Notre Casino en Ligne : Votre Destination de jeu Privilégiée MegaBlock – Din egen Totala Guide angående Spelets hela Mekanik samt Vinnande Strategier কাপাসিয়ায় মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ধর্ষণ অপহরণ হত্যা : ৩ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন, ৩ জনের ১০ বছর আটকাদেশ-গাজীপুর সংবাদ  Spor Haberleri, Son Dakika Spor, iddaa sonu�lar� ve tahminleri জঙ্গল সলিমপুরের ত্রাস ‘নলা কাসেম’ গ্রেফতার-গাজীপুর সংবাদ 

একজন সুশিক্ষিত লোক পারে এলাকা-কে আলোকিত করতে ——-সাবেক বিচারপতি ইমান আলী-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ১৩ টাইম ভিউ

ছাতক প্রতিনিধিঃ

সুপ্রিম কোর্টের আপীল বিভাগের সাবেক বিচারপতি ব্যারিস্টার মোহাম্মদ ইমান আলী বলেছেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড, সকল শিক্ষার্থীদের অবশ্যই নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। মাদ্রাসা শিক্ষা-কে আর অবহেলা করা যাবে না। মাদ্রাসায় লেখা-পড়া করে দেশের সকল ক্ষেত্রে অবদান রাখার সুযোগ রয়েছে। আজকের শিক্ষার্থীরাই আমাদের দেশের ভবিষ্যৎ। আমি বিশ্বাস করি,একটি শিশু সুশিক্ষিত হলে পুরো একটি এলাকা আলোকিত হয়ে ওঠে। এজন্য সকল অভিভাবকদের বলতে চাই আপনার সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলুন।

বৃস্পতিবার (২৩ এপ্রিল) সকালে ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়নের ইসরাইলপুর-আনুজানী দাখিল মাদ্রাসায় দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে মাদ্রাসা ড্রেস বিতরণী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।

আয়োজিত অনুষ্ঠানে মাদ্রাসার ১২৩ জন শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে ড্রেস বিতরণ করা হয়।

মাদ্রাসার প্রতিষ্ঠাতা সাবেক বিচারপতি ব্যারিস্টার মোহাম্মদ ইমান আলীর সভাপতিত্বে এবং মাদ্রাসা সুপার মাও.রফিক উদ্দিন তালুকদারের পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিম, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য হাফিজুর রহমান।

বক্তব্য রাখেন, মুরব্বি হাজী চন্দন মিয়া, আব্দুল হাকিম, আব্দুল কাহার, আবুল কালাম, আব্দুল গনি, দোলন আহমদ, নুরুল ইসলাম, মো.জায়েদ কবির রফিক, মো.আব্দুল হান্নান, আব্দুল হাশিম, রোয়াব আলী, জয়নাল আবেদীন প্রমুখ।

মাদ্রাসা পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ও আনুজানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফাতেমা বেগম তার বক্তব্যে বলেন, মাদ্রাসায় ভর্তি থেকে শুরু করে বই, খাতা-কলম, গাইড, পরীক্ষা ফি সহ বিভিন্ন শিক্ষাসামগ্রী মাদ্রাসার পক্ষ থেকে বিনামূল্যে প্রদান করা হয়। শিক্ষার্থীদের মাঝে ড্রেস বিতরণ শুরু করা হয়েছে। সকল শিক্ষার্থীদের মাঝে ড্রেস বিতরণ করা হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষক মাওলানা আব্দুস সাহেদ, মাওলানা ছামির উদ্দিন, মুবাশ্বির আলী, মো. জাহাঙ্গীর আলম, মোছা.সালমা বেগম, তামান্না বেগম,হালিমা বেগম, অলিউর রহমান, মাহবুবুর রহমান শিপলুসহ অন্যান্য শিক্ষক ও কর্মচারীবৃন্দ। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com