1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শনিবার, ২০ জুন ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান হলেন ডা. রফিকুল কবির-গাজীপুর সংবাদ  সুস্থ দেহ,শান্ত মন-এই অঙ্গীকার নিয়ে আমরা যেন একটি সুন্দর ও কল্যাণময় বাংলাদেশ গড়তে পারি—এমপি মিলন-গাজীপুর সংবাদ  “আইন শৃঙ্খলা সভায় সমাজ ও দেশকে রক্ষা করতে হলে মাদকের বিরুদ্ধে কঠোর ভাবে আইনি ব্যবস্থা নিতে হবে ————এমপি মিলন-গাজীপুর সংবাদ  গজারিয়ায় একাধিক উন্নয়ন কর্মকান্ড উদ্ধোধন করলেন এলজিইডি মন্ত্রী-গাজীপুর সংবাদ  তাহিরপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য নির্বাচিত হলেন নুর মিয়া-গাজীপুর সংবাদ  বাংলাদেশকে হিন্দু রাষ্ট্র গঠনে প্রকাশ্যে হুমকি:রাজপথ উতপ্ত ধর্মীয় চেতনায় আঘাত-গাজীপুর সংবাদ  ঠাকুরগাঁওয়ে ঘুমের মধ্যেই বিষাক্ত সাপের ছোবল,ঝরে গেল অষ্টম শ্রেণির শিক্ষার্থী মিরার প্রাণ-গাজীপুর সংবাদ  ঠাকুরগাঁওয়ে আবাসিক হোটেলে অভিযান: ৭ লাখ ২৫ হাজার টাকার জাল নোটসহ চক্রের ৭ সদস্য আটক-গাজীপুর সংবাদ  শীতলক্ষ্যার গ্রাসে কাপাসিয়া থানা ভবন, যেকোনো সময় ধসের আশঙ্কা-গাজীপুর সংবাদ  রাণীশংকৈলে ৩ দিনব্যাপী ১০ম স্কাউট ক্যাম্পুরী ও দ্বাদশ স্কাউট সমাবেশ অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ 

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান হলেন ডা. রফিকুল কবির-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ০ টাইম ভিউ

মোঃ ফেরদৌস মোল্লাহ্ পিরোজপুর জেলা প্রতিনিধি

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ১৪ সদস্যবিশিষ্ট অ্যাডহক পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার কৃতি সন্তান অধ্যাপক ডা. মো. রফিকুল কবির লাবু।
দেশের একজন খ্যাতিমান অর্থোপেডিক সার্জন হিসেবে পরিচিত ডা. রফিকুল কবির চিকিৎসা ও সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গেও সম্পৃক্ত। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় কমিটির পরিবার পরিকল্পনা বিষয়ক সহ-সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর সাবেক সহ-সভাপতি ও সাবেক উপদেষ্টা এবং শের-ই-বাংলা মেডিকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতির সভাপতির দায়িত্ব পালন করছেন।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে সরকার সম্প্রতি ১৪ সদস্যবিশিষ্ট একটি অ্যাডহক পরিচালনা পর্ষদ গঠন করেছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, অধ্যাপক ডা. মো. রফিকুল কবিরকে ভাইস চেয়ারম্যান এবং ডা. আবু মোহাম্মদ মোশাররফুল ইসলাম (রানা)-কে ট্রেজারার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন অধ্যাপক ডা. সৈয়দ মহিউদ্দিন হাসান মুরাদ, অধ্যাপক ডা. মো. সাইফুল রহমান, ফারুক উদ্দিন ভূঞা, রফিকুল ইসলাম সিকদার, ডা. রফিকুজ্জামান, অ্যাডভোকেট জাকারিয়া, ডা. শাহ মোহাম্মদ গায়েরুল আলম, ড. জসিম আহমেদ, কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান, রেজাউর রহমান চৌধুরী, অধ্যাপক ড. শেখ তৈয়বুর রহমান এবং এস এম আসাদুজ্জামান।
গত ২০ জুন স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব মোহাম্মদ আলতাফীর হক স্বাক্ষরিত এ প্রজ্ঞাপন জারি করা হয়।
ভান্ডারিয়ার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অধ্যাপক ডা. রফিকুল কবিরের এ গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্তিকে এলাকার জন্য গৌরবের বিষয় হিসেবে দেখেছেন। তাঁর এই অর্জনে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী মহলে আনন্দ ও সন্তোষ প্রকাশ করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com