1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
“ভালো হয়ে ফিরে আসুক,এটুকুই চাই”: নেশাগ্রস্ত ছেলেকে আইনের হাতে তুলে দিলেন অসহায় মা-গাজীপুর সংবাদ  আগামীর চট্টগ্রামে কার্যকর টেকসই সময়োপযোগী ও টেকসই উন্নয়ন নিশ্চিতে দ্রুত মূল্যায়ন পরিকল্পনা মাস্টারপ্ল্যান প্রণয়ন মাস্টারপ্ল্যান (২০২৫–৫০) (Participatory Rapid Appraisal–PRA) কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন আগামীর চট্টগ্রামে প্রান্তিক মানুষের উন্মুক্ত আলোচনা মতামত অংশগ্রহণমূলক ও বাস্তবসম্মত মাস্টারপ্ল্যান-গাজীপুর সংবাদ  পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে-গাজীপুর সংবাদ  নরসিংদী উপকরণের দাম বাড়ায় লাভ নিয়ে শঙ্কায় নরসিংদীর প্রতিমা শিল্পীরা-গাজীপুর সংবাদ  ছাতকে আল-মতিন সুপার  হোস্টেল উদ্বোধন হয়েছে-গাজীপুর সংবাদ  তাহিরপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকে সাবেক ছাত্রদল নেতা সৈয়দ মেহেদীর জন্মদিন পালন-গাজীপুর সংবাদ  ছাতকে চুরির মামলার আসামি কে বিশ্বনাথ থেকে পুলিশ গ্রেফতার করে-গাজীপুর সংবাদ  টাঙ্গুয়ার হাওরে ইলেকট্রিক শট দিয়ে মাছ শিকারের সরঞ্জাম জব্দ-গাজীপুর সংবাদ  হাসি-কান্নায় বিদায় নিলেন-রাণীশংকৈল কেন্দ্রীয় হাই স্কুলের প্রধান শিক্ষক আবু শাহানশাহ ইকবাল-গাজীপুর সংবাদ 

প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প: কাপাসিয়ায় ‘স্মার্ট কৃষি কার্ড’ তথ্য সংগ্রহ শুরু, মিলবে ১০ ধরনের সেবা-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ৬৭ টাইম ভিউ

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: এস এম মাসুদ

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প ‘স্মার্ট কৃষি কার্ড’ প্রণয়নের লক্ষ্যে মাঠপর্যায়ে কৃষকদের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। আজ ১৬ জুলাই দুপুরে উপজেলার কড়িহাতা ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত ‘কড়িহাতা ব্লকে’ আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। তথ্য সংগ্রহ কার্যক্রমের প্রথম দিনে কৃষকদের সঙ্গে মাঠ পরিদর্শন করেন কাপাসিয়া উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ সৈয়দ শাকিল আহমদ। এ সময় তাঁর সঙ্গে স্থানীয় উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ এবং উপকারভোগী কৃষকবৃন্দ উপস্থিত ছিলেন। মাঠ পরিদর্শনকালে অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষকদের সঙ্গে স্মার্ট কৃষি কার্ডের বিভিন্ন বহুমুখী সুবিধা নিয়ে মতবিনিময় করেন। “স্মার্ট কৃষি কার্ড” হচ্ছে দেশের কৃষকদের জন্য একটি সমন্বিত ডিজিটাল পরিচয়পত্র। বর্তমান সরকার কর্তৃক কৃষকদের টেকসই উন্নয়নে নিরাপদ ও নির্ভরযোগ্য সকল কৃষি সেবা নিশ্চিতকরণের লক্ষ্যে এটি একটি যুগান্তকারী ও আধুনিক উদ্যোগ। শুধু ফসল উৎপাদনকারী কৃষকই নন, পাশাপাশি মৎস্যচাষী প্রাণিসম্পদ ও দুগ্ধ খামারিও এই স্মার্ট কার্ডের আওতায় সব ধরনের সুবিধা পাবেন। সার, বীজসহ প্রয়োজনীয় কৃষি উপকরণ সহজে ও সঠিক মূল্যে প্রাপ্তি। সরকারের দেওয়া আর্থিক প্রণোদনা ও ভর্তুকি সরাসরি কৃষকের কাছে পৌঁছানো।
আধুনিক চাষাবাদের জন্য সাশ্রয়ী মূল্যে কৃষি যন্ত্রপাতি কেনার সুবিধা। সেচ খরচ কমিয়ে কৃষকদের জন্য সাশ্রয়ী সেচ সুবিধা নিশ্চিত করা।
কোনো জটিলতা ছাড়াই সহজ প্রক্রিয়ায় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ সুবিধা। প্রাকৃতিক দুর্যোগে ফসলের ক্ষতি কাটিয়ে উঠতে বিশেষ কৃষি বীমার সুবিধা। মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য এড়িয়ে সরাসরি ন্যায্যমূল্যে ফসল বিক্রির সুযোগ। আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদের ওপর বিশেষ প্রশিক্ষণ লাভ। ঘরে বসেই মোবাইলের মাধ্যমে আবহাওয়ার পূর্বাভাস ও বাজারের সর্বশেষ দরদাম জানা। ফসলের রোগবালাই ও সমস্যার তাৎক্ষণিক সমাধানে মোবাইলেই ডিজিটাল চিকিৎসা ও পরামর্শ।
স্মার্ট কৃষি কার্ড সম্পর্কে যেকোনো তথ্য জানতে বা সহায়তা পেতে আপনার নিকটস্থ উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করুন। এ ছাড়া কৃষি বিষয়ক যেকোনো তথ্যের জন্য সরাসরি কল করুন কৃষি কল সেন্টারের ১৬১২৩ (টোল ফ্রি) নম্বরে অথবা ভিজিট করুন কৃষি তথ্য সার্ভিসের অফিসিয়াল ফেসবুক পেজে।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com