1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
পবিপ্রবিতে ইএসডিএম ক্লাবের উদ্যোগে “Higher studies and Research in Germany”শীর্ষক সেমিনার অনুষ্ঠিত।-গাজীপুর সংবাদ  Guida ai prelievi nei casinò online: tutto quello che devi sapere ইখতিয়ার উদ্দিন বায়েজিদ বোস্তামী থানার নতুন ওসি জননিরাপত্তা অপরাধ দমনে অভিযানে সকলের সহায়তা: সিএমপি-গাজীপুর সংবাদ  অ্যান্টিসিপেটরি এ্যাকশন ট্রিগার-বেইজড পাইলট-২০২৬’ প্রকল্পের আওতায় পাহাড়ধসের ঝুঁকি মোকাবিলায় ৪২০ পরিবারকে নগদ সহায়তা-গাজীপুর সংবাদ  নৌকা নিয়ে চা বিক্রি করা বাবার স্বপ্নপূরণ: ৭৫ লাখ টাকার স্কলারশিপ পেলেন গনেশপুরের রুহি-গাজীপুর সংবাদ  কেক কেটে ডাকুয়া ব্রিজ বাজারে সিটি ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ের যাত্রা শুরু-গাজীপুর সংবাদ  ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা উদ্বেগ দেখা দিয়েছে-গাজীপুর সংবাদ  ছাতকে পবিত্র ঈদে মিলাদুনন্নবী উপলক্ষে বর্ণাঢ্য মুবারক র্যালি অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতক-সিলেট রেলপথ প্রকল্পের মেয়াদ শেষ হয়ে গেছে কিন্তু কাজ শেষ হয়নি চারআনা-গাজীপুর সংবাদ  প্রতারণা মামলায় হয়রানির অভিযোগ, জমি ক্রয়ের পরও মামলায় জড়ানোর দাবি ভুক্তভোগীর-গাজীপুর সংবাদ 

মানসিক ভারসাম্যহীন কৃষকের পাশে মানবতার হাত: স্বেচ্ছাশ্রমে পাট কেটে, ধানের চারা রোপণ করলেন আনসার-ভিডিপি সদস্যরা-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ৬৬ টাইম ভিউ

হুমায়ুন কবির ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁও: মানুষের বিপদে মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত মানবতা। সেই মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। ঠাকুরগাঁও সদর উপজেলার হরিহরপুর গ্রামের এক অসহায় কৃষক পরিবারের দুর্দিনে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে মাঠে নেমে পাট কেটে ঘরে তুলে দেওয়া এবং ধানের চারা রোপণ করে নতুন আশার আলো জ্বালিয়েছেন আনসার ও ভিডিপি সদস্যরা। বুধবার ২৯ জুলাই সরেজমিনে গিয়ে এমন তথ্য চিত্র পাওয়া গেছে।

জানা যায়, হরিহরপুর গ্রামের কৃষক মো. শহিদুল ইসলাম হঠাৎ মানসিক ভারসাম্য হারিয়ে ফেলায় পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হিসেবে কর্মক্ষমতা হারান। ফলে জমিতে থাকা পরিপক্ব পাট ও অন্যান্য ফসল সময়মতো সংগ্রহ ও পরিচর্যার অভাবে নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দেয়। এতে পরিবারটি চরম আর্থিক সংকট ও অনিশ্চয়তার মুখে পড়ে।
এমন পরিস্থিতির খবর পেয়ে রহিমানপুর ইউনিয়নের ভাতাভুক্ত আনসার ও ভিডিপি সদস্যরা বিষয়টি দ্রুত জেলা কমান্ড্যান্টকে অবহিত করেন। তাঁর নির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে ভিডিপি দলনেত্রী মোছা. দিলরুবার নেতৃত্বে আনসার ও ভিডিপির একদল সদস্য সম্পূর্ণ স্বেচ্ছাশ্রমে কৃষকের জমির পাকা পাট কেটে নিরাপদে ঘরে তুলে দেন। একই সঙ্গে কয়েকটি জমিতে নতুন ধানের চারা রোপণ করে কৃষি কার্যক্রম পুনরায় সচল করতে সহায়তা করেন।

আনসার-ভিডিপির এই মানবিক উদ্যোগে অসহায় পরিবারটির মুখে ফিরে এসেছে স্বস্তির হাসি। পরিবারের সদস্যরা বাহিনীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। স্থানীয় বাসিন্দারাও এমন মহৎ উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, জননিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মানবসেবার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
সংশ্লিষ্টরা জানান, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে একটি দায়িত্বশীল, জনবান্ধব ও মানবিক বাহিনী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে মাঠপর্যায়ের সদস্যরা নিয়মিত সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করছেন। সেই ধারাবাহিকতায় অসহায় কৃষক পরিবারের পাশে দাঁড়িয়ে তারা আবারও প্রমাণ করলেন—আনসার ও ভিডিপি কেবল জননিরাপত্তার বাহিনী নয়, মানবতার সেবায়ও একটি নির্ভরযোগ্য নাম।মানবিক সেবায় নিবেদিত এই উদ্যোগ স্থানীয় মানুষের কাছে ব্যাপক প্রশংসিত হয়েছে। অনেকের মতে, এমন কর্মকাণ্ড সমাজে পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার সংস্কৃতিকে আরও শক্তিশালী করবে এবং মানবিক বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com