1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
SierraCasino: Kundenservice, der rund um die Uhr verfügbar ist গজারিয়ায় ১৩ বছরের কিশোরীকে ধর্ষণের ঘটনায় যুবক গ্রেপ্তার-গাজীপুর সংবাদ  ​মির্জাগঞ্জে বার্ড-এর কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের গ্রাম অরিয়েন্টেশন ও সংগঠন সৃজন-গাজীপুর সংবাদ  অধিকার-সম্মানের দাবিতে রাণীশংকৈলে আদিবাসীদের পদযাত্রা, ইউএনওকে স্মারকলিপি-গাজীপুর সংবাদ  আমাদের নেতা বাংলাদেশের মানবিক নেতা: স্বরাষ্ট্রমন্ত্রী চট্টগ্রাম-কক্সবাজারে প্রধানমন্ত্রীর ধারাবাহিক কর্মসূচি: মাতারবাড়ি মেগাপ্রকল্প পরিদর্শন বন্যাদুর্গতদের পাশে পুনর্বাসনে প্রধানমন্ত্রী: মানবিক নেতা-গাজীপুর সংবাদ  আমাদের নেতা বাংলাদেশের মানবিক নেতা: স্বরাষ্ট্রমন্ত্রী চট্টগ্রাম-কক্সবাজারে প্রধানমন্ত্রীর ধারাবাহিক কর্মসূচি: মাতারবাড়ি মেগাপ্রকল্প পরিদর্শন বন্যাদুর্গতদের পাশে পুনর্বাসনে প্রধানমন্ত্রী: মানবিক নেতা-গাজীপুর সংবাদ ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধ ও কিশোরের,গুরুতর আহত আরও এক কিশোর-গাজীপুর সংবাদ  কাপাসিয়া ৫ শত লিটার চুলাই মদসহ নারী ও পুরুষ সদস্য গ্রেফতার-গাজীপুর সংবাদ  ঠাকুরগাঁওয়ে মাছ ধরতে গিয়ে আর ফেরা হলো না বাড়ি, নোনো নদীতে বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু-গাজীপুর সংবাদ  মির্জাপুরে ভূমি বিরোধে অসহায় পরিবার জিম্মিদশায়, থানায় জিডি-গাজীপুর সংবাদ 

ঠাকুরগাঁওয়ে মাছ ধরতে গিয়ে আর ফেরা হলো না বাড়ি, নোনো নদীতে বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ১০ টাইম ভিউ

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধি:

সকালের নরম রোদে হাতে জাল নিয়ে মাছ ধরতে নোনো নদীর পাড়ে গিয়েছিলেন ৭৫ বছরের আনারুল। হয়তো প্রতিদিনের মতো মাছ ধরে বাড়ি ফেরার স্বপ্নই ছিল তাঁর। কিন্তু নদীতে জাল ফেলতে গিয়ে মুহূর্তেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। আর সেই নদী থেকেই জীবিত নয়, নিথর দেহ হয়ে ফিরতে হলো বৃদ্ধ আনারুলকে। শনিবার (৮ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার আমগাঁও ইউনিয়নের নন্দগাঁও (গণাগাছি খেসুয়া) এলাকায় নোনো নদীতে পানিতে ডুবে তাঁর মৃত্যু হয়। নিহত মো. আনারুল আমগাঁও ইউনিয়নের নন্দগাঁও (গোলাবাড়ি) গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে। স্থানীয়রা জানান, সকালে জাল নিয়ে নোনো নদীতে মাছ ধরতে যান আনারুল। নদীতে জাল ফেলার একপর্যায়ে অসাবধানতাবশত তিনি পানিতে ডুবে যান। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত তাঁকে উদ্ধারে এগিয়ে আসেন। খবর পেয়ে হরিপুর উপজেলা ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় সকাল ১০টা ৫০ মিনিটের দিকে নদী থেকে তাঁকে উদ্ধার করে।পরে আশঙ্কাজনক অবস্থায় আনারুলকে দ্রুত হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন। আনারুলের এমন আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। মাছ ধরতে গিয়ে যে মানুষটি কিছুক্ষণ পরেই বাড়ি ফেরার কথা ছিল, তাঁর নিথর দেহ ফেরার খবরে এলাকায়ও নেমে এসেছে বিষাদের আবহ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হরিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাকিম আজাদ জানান, মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে এক বৃদ্ধের মৃত্যুর খবর পাওয়া গেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com