1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনাম:
Cocoa Casino online: seguridad y pagos en euros garantizados Gioca in sicurezza: esplora i Migliori Siti di Slot Online in Italia e le Steg-för-steg guide till att vinna på casino সুনামগঞ্জে সিলেট রেঞ্জের  ডিআইজি’র বার্ষিক পরিদর্শন-গাজীপুর সংবাদ  সুনামগঞ্জে সিলেট রেঞ্জের ডিআইজি’র বার্ষিক পরিদর্শন-গাজীপুর সংবাদ  জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন ছাতক থানার মিজানুর রহমান-গাজীপুর সংবাদ ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ সুনামগঞ্জে জেলা পর্যায়ের চূড়ান্ত বাছাই সম্পূর্ণ-গাজীপুর সংবাদ  স্বাধীন, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম ছাড়া সমাজ ও রাষ্ট্রের টেকসই উন্নয়ন সম্ভব নয় : শেখ মোস্তাফিজুর রহমান-গাজীপুর সংবাদ  নীলফামারীতে ১ম কমিউনিটি পুলিশিং কাবাডির পুরস্কার বিতরণ-গাজীপুর সংবাদ  Mostbet’teki en iyi casino oyunları ve kazanç fırsatları

ছাতকের রাধানগর মোহাম্মদিয়া মাদ্রাসার  দুই শিক্ষার্থীর জিপিএ-৫ অর্জন।-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ৫৮ টাইম ভিউ

সেলিম মাহবুব, ছাতকঃ

সিলেট শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের দাখিল পরীক্ষায় ছাতক উপজেলার রাধানগর মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসা থেকে দুই শিক্ষার্থী কৃতিত্বের সঙ্গে জিপিএ-৫ অর্জন করেছে। তারা হলো-হাবিবা আক্তার ও মাহবুবা আক্তার নৌরিন।

হাবিবা আক্তার ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নিয়মিত শিক্ষার্থী হিসেবে সাধারণ বিভাগে দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করে জিপিএ-৫ অর্জন করেছে। সে তেঘরি গ্রামের মো. আশব আলী ও শিরিয়া বেগমের কন্যা। প্রকাশিত ফলাফলে আরবি, ইংরেজি, ইসলামিক ইতিহাস, গণিত ও আইসিটিসহ বিভিন্ন বিষয়ে সে এ+ অর্জন করেছে।

অন্যদিকে, মাহবুবা আক্তার নৌরিনও একই মাদ্রাসা থেকে সাধারণ বিভাগে দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করে জিপিএ-৫ অর্জন করেছে। তার রোল নম্বর ৩৪০১১৮। নৌরিন রাধানগর গ্রামের রাজব উদ্দিন ও রুশনা বেগমের কন্যা।

প্রকাশিত মার্কশিট অনুযায়ী, নৌরিন কুরআন মাজিদ ও হাদিস শরীফে ১৮১, আরবি বিষয়ে ১৬৪, ইংরেজিতে ১৭৫, বাংলায় ১৫৬, গণিতে ৮৩, ইসলামের ইতিহাসে ৮৩, আকাইদ ও ফিকহে ৮২ এবং আইসিটিতে ৪৪ নম্বরসহ বিভিন্ন বিষয়ে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করেছে।

দুই শিক্ষার্থীর এই সাফল্যে তাদের পরিবার, শিক্ষক, সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। তারা ভবিষ্যতে উচ্চশিক্ষা গ্রহণ করে দেশ ও সমাজের কল্যাণে কাজ করবে-এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন পরিবারের সদস্য ও শিক্ষকরা।

রাধানগর মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসার দুই শিক্ষার্থীর অসাধারণ সাফল্যে তাদের অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসী।

এদিকে, দুই শিক্ষার্থীর পিতা-মাতা এবং মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আব্দুল বাছিত মাদ্রাসার শিক্ষকমণ্ডলীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। একই সঙ্গে তিনি দুই কৃতী শিক্ষার্থীসহ মাদ্রাসার সকল শিক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com