1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
বড়লেখায় হিনাইনগর যুব সংঘের সভাপতির জন্মদিন উদযাপন-গাজীপুর সংবাদ  পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেলেন ছাতকের জসিম উদ্দিন সুমেন ও ফখরুল আলম।-গাজীপুর সংবাদ  শিশুবান্ধব উখিয়া গড়তে চাই একটি আধুনিক শিশু পার্ক-গাজীপুর সংবাদ  গজারিয়া ভবেরচর হাইওয়ে থানার নতুন ভবন পরিদর্শনে অতিরিক্ত আইজিপি-গাজীপুর সংবাদ  ছাতকে এক সপ্তাহ ধরে সুরমা নদী থেকে ড্রেজার দিয়ে বালু ও ভিটমাটি উত্তোলনের অভিযোগ-গাজীপুর সংবাদ  সাইক ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি (SIMT) ঢাকায় নিয়োগকর্তা সভা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকে রাজনৈতিক মামলায়-১ ও ওয়ারেন্টভুক্ত মামলায়-১ গ্রেফতার-২-গাজীপুর সংবাদ  ঢাকা কলেজের বন্ধুদের পুনর্মিলনী নিয়ে অপপ্রচারের প্রতিবাদ জানালেন কর কমিশনার মর্তুজা শরিফুল ইসলাম রানা-গাজীপুর সংবাদ  বিএম কলেজের নতুন অধ্যক্ষকে শুভেচ্ছা জানালেন বিএম কলেজস্থ ভান্ডারিয়া উপজেলা শিক্ষার্থী কল্যাণ পরিষদ-গাজীপুর সংবাদ  পটুয়াখালীতে দীর্ঘ প্রতীক্ষার পর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমী, সম্পাদক রিমাইনুল ইসলাম রিমু-গাজীপুর সংবাদ 

ঠাকুরগাঁওয়ে মিড ডে মিলের ডিম খেয়ে অসুস্থ ২০ শিক্ষার্থী, সপ্তাহে দ্বিতীয় ঘটনা-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০৩ টাইম ভিউ

হুমায়ুন কবির,ঠাকুরগাঁও প্রতিনিধি:

স্কুলের টিফিনে দেওয়া ডিম খাওয়ার কিছুক্ষণের মধ্যেই একে একে অসুস্থ হয়ে পড়ে শিক্ষার্থীরা—শরীরে ফুসকুড়ি, সঙ্গে অসহ্য চুলকানি। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার পলাশবাড়ি এলাকার মহারাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে ঘটে যাওয়া এ ঘটনায় হাসপাতালে ভর্তি করা হয়েছে প্রায় ২০ জন শিক্ষার্থীকে। আক্রান্তদের সবাই তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। মিড ডে মিলের ডিম খাওয়ার পরপরই তাদের শরীরে র‍্যাশ ও চুলকানি দেখা দিলে দ্রুত বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে হাসপাতালে ছুটে যান জেলা প্রশাসক মো. রফিকুল হক। তিনি জানান, চিকিৎসকের সঙ্গে কথা বলে জানা গেছে আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই এবং শিক্ষার্থীদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। তারা দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরবে বলে আশা প্রকাশ করেন তিনি।

উল্লেখ্য, চলতি মাসে এ নিয়ে দ্বিতীয়বারের মতো মিড ডে মিল খেয়ে অসুস্থতার ঘটনা ঘটল বালিয়াডাঙ্গীতে। এর আগে সোমবার (২১ সেপ্টেম্বর) উপজেলার মধুপুর-১, মধ্য গোয়ালকারী ও তুলশীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে পেটে ব্যথা ও বমির উপসর্গ নিয়ে অসুস্থ হয়ে পড়েছিল ৩৪ জন শিক্ষার্থী। জেলা প্রশাসক জানান, দুটি ঘটনাতেই খাবারের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। প্রতিবেদন হাতে পেলেই অসুস্থতার প্রকৃত কারণ জানা যাবে। তিনি আরও জানান, সোমবারের ঘটনায় অসুস্থ হওয়া ৩৪ জনের মধ্যে প্রায় সবাই সুস্থ হয়ে বাড়ি ফিরেছে, একজন এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গেও কথা বলেছেন জেলা প্রশাসক। পরিস্থিতি নিয়ে আতঙ্কিত না হওয়ার আশ্বাস দিয়েছেন তিনি তাদের।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com