1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
বড়লেখায় হিনাইনগর যুব সংঘের সভাপতির জন্মদিন উদযাপন-গাজীপুর সংবাদ  পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেলেন ছাতকের জসিম উদ্দিন সুমেন ও ফখরুল আলম।-গাজীপুর সংবাদ  শিশুবান্ধব উখিয়া গড়তে চাই একটি আধুনিক শিশু পার্ক-গাজীপুর সংবাদ  গজারিয়া ভবেরচর হাইওয়ে থানার নতুন ভবন পরিদর্শনে অতিরিক্ত আইজিপি-গাজীপুর সংবাদ  ছাতকে এক সপ্তাহ ধরে সুরমা নদী থেকে ড্রেজার দিয়ে বালু ও ভিটমাটি উত্তোলনের অভিযোগ-গাজীপুর সংবাদ  সাইক ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি (SIMT) ঢাকায় নিয়োগকর্তা সভা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকে রাজনৈতিক মামলায়-১ ও ওয়ারেন্টভুক্ত মামলায়-১ গ্রেফতার-২-গাজীপুর সংবাদ  ঢাকা কলেজের বন্ধুদের পুনর্মিলনী নিয়ে অপপ্রচারের প্রতিবাদ জানালেন কর কমিশনার মর্তুজা শরিফুল ইসলাম রানা-গাজীপুর সংবাদ  বিএম কলেজের নতুন অধ্যক্ষকে শুভেচ্ছা জানালেন বিএম কলেজস্থ ভান্ডারিয়া উপজেলা শিক্ষার্থী কল্যাণ পরিষদ-গাজীপুর সংবাদ  পটুয়াখালীতে দীর্ঘ প্রতীক্ষার পর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমী, সম্পাদক রিমাইনুল ইসলাম রিমু-গাজীপুর সংবাদ 

ঠাকুরগাঁও শহরের পৌর ড্রেনে মিলল ভ্রূণের মরদেহ, এলাকায় চাঞ্চল্য-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০৮ টাইম ভিউ

হুমায়ুন কবির ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁও পৌর শহরের ইসলাম প্লাজার পেছনে পৌরসভার একটি ড্রেন থেকে একটি অপরিণত শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে স্থানীয় লোকজন ড্রেনের পানিতে মরদেহটি ভেসে থাকতে দেখে বিষয়টি অন্যদের জানান। খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে কৌতূহলী মানুষের ভিড় জমে যায়, এতে পুরো এলাকায় চাঞ্চল্য তৈরি হয়।
ঠাকুরগাঁও সদর হাসপাতালের চিকিৎসক ডা. মো. রাকিবুল আলম চয়ন প্রাথমিকভাবে ধারণা করছেন, ভ্রূণটির বয়স আনুমানিক ২০ সপ্তাহ। প্রত্যক্ষদর্শী আমিনুর রহমান বলেন, গত রাত কিংবা আজ ভোরের কোনো এক সময়ে অজ্ঞাত কেউ ভ্রূণটি ড্রেনে ফেলে গেছে বলে তাঁর ধারণা। তবে কীভাবে সেটি সেখানে এল এবং এর পেছনে কারা জড়িত, তা এখনো স্পষ্ট নয়। স্থানীয় ব্যবসায়ী সোহেল তানভীর ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে বলেন, যারা এ কাজ করেছে তাদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে। এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাজাহান আলী জানান, ঘটনাটি পুলিশের নজরে এসেছে। তদন্ত শুরু হয়েছে এবং জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com