1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
এল শাখার টাকা পাইয়ে দেওয়ার কথা বলে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ দালাল শাহাবুদ্দিন ও আল মামুন’র বিরুদ্ধে-গাজীপুর সংবাদ  সাপাহারে কৃতি স্কাউটদের সংবর্ধনা, বিতরণ হলো সনদপত্র-গাজীপুর সংবাদ  গজারিযা তেতৈতলা আইডিয়াল স্কুলে আবারও চুরি-গাজীপুর সংবাদ  মির্জাগঞ্জে শ্রীনগর প্রাথমিক বিদ্যালয়ের গাছ কেটে বিক্রির অভিযোগ স্থানীয় জমিদাতা মান্নান ও প্রধান শিক্ষিকার বিরুদ্ধে!-গাজীপুর সংবাদ  রাণীশংকৈলে কন্যাশিশুর নিরাপত্তার শপথ: র‍্যালি, গান আর অধিকারের কথায় মুখর উপজেলা-গাজীপুর সংবাদ ভূমিহীনদের অধিকার ও পুনর্বাসনের দাবিতে সমাবেশ বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেডের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান-গাজীপুর সংবাদ  নরসিংদী রায়পুরা মরজাল ভূমি অফিসের ফয়েজ আহম্মেদ ঘুষ বানিজ্যের মহা উৎসব তৈরি করেছে বলে অভিযোগ উঠেছে।-গাজীপুর সংবাদ  Exploring the hottest features in online casinos: what to play next কাপাসিয়ায় “গ্রিন কাপাসিয়া, ক্লিন কাপাসিয়া” কর্মসূচির উদ্বোধন: শিশুদের পরিচ্ছন্নতা ও নৈতিক শিক্ষায় নতুন দিগন্ত-গাজীপুর সংবাদ  ফুলেল শুভেচ্ছায় গলাচিপা সরকারি ডিগ্রি কলেজে নবীনদের বরণ-গাজীপুর সংবাদ 

এক্স স্টুডেন্ট এসোসিয়েশন অফ সিলেট পাল্প এন্ড পেপার মিল হাইস্কুলে নতুন কমিটি গঠনের দাবিতে কর্তৃপক্ষ বরাবরে আবেদন-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১ টাইম ভিউ

সেলিম মাহবুব,ছাতকঃ

ছাতক এসপিপিএম উচ্চ বিদ্যালয়ের “এক্স স্টুডেন্ট এসোসিয়েশন অফ সিলেট পাল্প এন্ড পেপার মিল হাইস্কুল “নামে অল্প সংখ্যক প্রাক্তন ছাত্র-ছাত্রীর আবেদনের প্রেক্ষিতে ইস্যুকৃত প্রত্যয়ন পত্র প্রত্যাহারের জন্য একটি আবেদন করা হয়েছে।

সোমবার বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ ছালেক মিয়ার নিকট আবেদনটি দাখিল করেছেন অত্র বিদ্যালয়ের এক্স স্টুডেন্ট আবুল হোসেন, তানভীর চৌধুরী, মীর মো.কবির উদ্দিন, আলী রাজ চৌধুরী সহ অন্যান্য এক্স স্টুডেন্ট। এক্স স্টুডেন্ট এসোসিয়েশন অফ সিলেট পাল্প এন্ড পেপার মিল হাইস্কুল নামীয় প্যাডে তারা এই আবেদনটি করেছেন।

আবেদনে উল্লেখ করা হয়েছে “এক্স স্টুডেন্ট এসোসিয়েশন অফ সিলেট পাল্প এন্ড পেপার মিল হাইস্কুল” নামে কমিটি বিদ্যালয়ের অল্প সংখ্যক শিক্ষার্থী অন্যন্য শিক্ষার্থীদের সঙ্গে কোন ধরনের পুর্ব আলোচনা বা মত বিনিময় না করেই নিজেদের উদ্যোগে একটি কমিটি গঠন করেন।এবং কমিটির স্বীকৃতির জন্য কর্তৃপক্ষ বরাবরে প্রত্যয়ন পত্রের জন্য আবেদন করেন।

উল্লেখ্য, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতার মাধ্যমে বিদ্যালয়ের বিভিন্ন উন্নয়নমুলক কর্মকাণ্ড ও বিভিন্ন অনুষ্ঠান যেমন, বৈশাখী মেলা, তিন যুগপুর্তি অনুষ্ঠান ও সর্বশেষ সুবর্ণ জয়ন্তী উদযাপন সহ বিভিন্ন কার্যক্রম সফলভাবে আয়োজন করে আসছেন।

কিন্ত উক্ত কমিটি গঠনের ক্ষেত্রে পুর্বে এসব কর্ম কান্ডের সঙ্গে যুক্ত প্রাক্তন শিক্ষার্থীদের সঙ্গে কোন ধরনের যোগাযোগ, আলোচনা ও মতবিনিময় করা হয় নি।

এমনকি বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পারস্পরিক যোগাযোগ ও সমন্বয়ের জন্য পরিচালিত একটি হোয়াটসআপ গ্রুপে ৬০০ এর অধিক প্রাক্তন ছাত্র-ছাত্রী যুক্ত থাকা স্বত্তেও সেখানে কোন ঘোষণা-আলোচনা বা মতামত গ্রহণ না করেই নিজেদের উদ্যোগে কমিটি গঠন করা হয়।

এ ধরণের প্রতিক্রিয়ায় গঠিত কমিটিকে ঘিরে ইতোমধ্যে প্রাক্তন ছাত্র ছাত্রীদের মধ্যে প্রতিক্রিয়া ও মতবিরোধের সৃষ্টি হয়েছে।

প্রাক্তন শিক্ষার্থীরা মনে করেন, শিক্ষার্থীদের নিয়ে কোন সংগঠন বা এসোসিয়েশন গঠন করা হলে তা সংশ্লিষ্ট সকলের সঙ্গে আলোচনা, মতবিনিময় বা পারস্পরিক সম্মতিতে হওয়া অধিকতর গ্রহণযোগ্য ও কল্যাণকর।

অন্যতায় প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে ভবিষ্যতে ভুল বুঝাবুঝি , বিভাজন ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হতে পারে যা বিদ্যালয়ের সার্বিক পরিবেশ ও শৃঙ্খলার জন্যও অনভিপ্রেত।

বিদ্যালয়ের শান্তি- শৃঙ্খলা,প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি এবং সার্বিক পরিস্থিতি বিবেচনা করে
বিদ্যালয়ের “এক্স স্টুডেন্ট এসোসিয়েশন অফ সিলেট পাল্প এন্ড পেপার মিল হাইস্কুল ” নামে অল্প সংখ্যক প্রাক্তন ছাত্র-ছাত্রীর আবেদনের প্রেক্ষিতে ১৬.০৭.২৬ ইং তারিখে ইস্যুকৃত প্রত্যয়ন পত্রটি প্রত্যাহার / বাতিল করার জন্য আবেদনে উল্লেখ করে দাবি জানানো হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com