1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
কাপাসিয়ায় “গ্রিন কাপাসিয়া, ক্লিন কাপাসিয়া” কর্মসূচির উদ্বোধন: শিশুদের পরিচ্ছন্নতা ও নৈতিক শিক্ষায় নতুন দিগন্ত-গাজীপুর সংবাদ  ফুলেল শুভেচ্ছায় গলাচিপা সরকারি ডিগ্রি কলেজে নবীনদের বরণ-গাজীপুর সংবাদ  ছাতক উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে দেশ বিরুধী ষড়যন্ত্র, সন্ত্রাস ও  নৈরাজ্যের  প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ।-গাজীপুর সংবাদ  তৃণমূলের ভোটে শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি শামিম, সাধারণ সম্পাদক শাজাহান-গাজীপুর সংবাদ  ডেঙ্গুর প্রাদুর্ভাব মুক্ত নিয়ন্ত্রণে ঘর-আঙিনা পরিষ্কার রাখুন:মেয়র শাহাদাত-গাজীপুর সংবাদ  অস্ট্রেলিয়ার সিডনিতে শেখ হাসিনার ৮০তম জন্মবার্ষিকী উদযাপন,গণতন্ত্র পুনরুদ্ধারের শপথ-গাজীপুর সংবাদ  টিম ছাতকের ‘প্রজেক্ট অক্সিজেন প্লান্টেশন ২.০’-নোয়ারাই ইউনিয়নে ফলজ বৃক্ষরোপণ-গাজীপুর সংবাদ  গলাচিপায় দখলে ব্যর্থ হয়ে জমির মালিককে মামলা দিয়ে হয়রানির অভিযোগ-গাজীপুর সংবাদ  ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ছয় প্রার্থীর মনোনয়ন বৈধ, ভোট ২৯ অক্টোবর-গাজীপুর সংবাদ  Casinos ohne OASIS 2026: Sicher spielen und attraktive Boni genießen

কাপাসিয়ায় “গ্রিন কাপাসিয়া, ক্লিন কাপাসিয়া” কর্মসূচির উদ্বোধন: শিশুদের পরিচ্ছন্নতা ও নৈতিক শিক্ষায় নতুন দিগন্ত-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫ টাইম ভিউ

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কাপাসিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে “গ্রিন কাপাসিয়া, ক্লিন কাপাসিয়া (GKCK) কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

আজ ২৯ সেপ্টেম্বর সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের যৌথ আয়োজনে এবং ফারুক ফকির ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় এ কর্মসূচির সূচনা ঘটে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কার্যক্রমের শুভ উদ্বোধন করেন কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রমিতা ইসলাম। আয়োজক সূত্র জানায়, প্রথম পর্যায়ে তরগাঁও ইউনিয়নের ২২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে এই বিশেষ ওরিয়েন্টেশন ও উদ্বোধনী কর্মসূচি অনুষ্ঠিত হয়। পর্যায়ক্রমে কাপাসিয়া উপজেলার সর্বমোট ১১টি ইউনিয়নেই এই সচেতনতামূলক ও পরিচ্ছন্নতা কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এই সম্পূর্ণ প্রক্রিয়াটি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ৩ সদস্য বিশিষ্ট একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে, যাদের সার্বিক তত্ত্বাবধানে কার্যক্রমটি পরিচালিত হবে। উদ্বোধনী আয়োজনে ঘোষণা করা হয়, কর্মসূচির আওতায় অন্তর্ভুক্ত স্কুলগুলোর পরিচ্ছন্নতা ও সার্বিক কাজের ওপর পরবর্তীতে মূল্যায়ন করা হবে। মূল্যায়নে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী বিদ্যালয়গুলোকে বিশেষভাবে পুরস্কৃত করা হবে, যাতে অন্যান্য বিদ্যালয়গুলোও সুন্দর ও পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে উৎসাহিত হয়। এ-সময় বক্তারা বলেন, প্রাথমিক বিদ্যালয় থেকেই শিশুদের শিক্ষাজীবনের আসল ভিত্তি তৈরি হয়। তাই ছোটবেলা থেকেই শিশুদের শুধু বইয়ের বিদ্যা নয়, বরং পরিচ্ছন্নতা ও সামাজিক শিষ্টাচার হাতে-কলমে শিক্ষা দিয়ে সুশিক্ষিত করে তুলতে হবে। বক্তারা আরও উল্লেখ করেন, কোমলমতি শিশুদের মাঝে বাবা-মায়ের প্রতি শ্রদ্ধা, শিক্ষকদের অনুশাসন মেনে চলা, জ্যেষ্ঠদের প্রতি আদব-কায়দা এবং দেশ ও সমাজের প্রতি দায়িত্ববোধ জাগিয়ে তুলতে হবে। প্রাতিষ্ঠানিক লেখাপড়ার পাশাপাশি শিশুদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ এবং মাদকের ভয়াবহ কুফল সম্পর্কে সচেতন করার ওপর জোর দেন বক্তারা। অনুষ্ঠানে ফারুক ফকির ফাউন্ডেশনের প্রতিনিধিরা কাপাসিয়ার সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। কাপাসিয়ার সন্তান ফারুক ফকিরের নিজ জন্মভূমির শিশুদের জন্য নেওয়া এই মহৎ উদ্যোগের প্রশংসা করে বক্তারা বলেন, ফারুক ফকির ফাউন্ডেশন শিশুদের সুশিক্ষা ও উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে শিক্ষকদের পাশে থেকে কাজ করে যেতে দৃঢ় প্রতিশ্রুাবদ্ধ,সবাইকে সাথে নিয়ে শিশুদের জন্য একটি সুন্দর, সবুজ ও নৈতিক সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com