1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
কাপাসিয়ায় “গ্রিন কাপাসিয়া, ক্লিন কাপাসিয়া” কর্মসূচির উদ্বোধন: শিশুদের পরিচ্ছন্নতা ও নৈতিক শিক্ষায় নতুন দিগন্ত-গাজীপুর সংবাদ  ফুলেল শুভেচ্ছায় গলাচিপা সরকারি ডিগ্রি কলেজে নবীনদের বরণ-গাজীপুর সংবাদ  ছাতক উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে দেশ বিরুধী ষড়যন্ত্র, সন্ত্রাস ও  নৈরাজ্যের  প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ।-গাজীপুর সংবাদ  তৃণমূলের ভোটে শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি শামিম, সাধারণ সম্পাদক শাজাহান-গাজীপুর সংবাদ  ডেঙ্গুর প্রাদুর্ভাব মুক্ত নিয়ন্ত্রণে ঘর-আঙিনা পরিষ্কার রাখুন:মেয়র শাহাদাত-গাজীপুর সংবাদ  অস্ট্রেলিয়ার সিডনিতে শেখ হাসিনার ৮০তম জন্মবার্ষিকী উদযাপন,গণতন্ত্র পুনরুদ্ধারের শপথ-গাজীপুর সংবাদ  টিম ছাতকের ‘প্রজেক্ট অক্সিজেন প্লান্টেশন ২.০’-নোয়ারাই ইউনিয়নে ফলজ বৃক্ষরোপণ-গাজীপুর সংবাদ  গলাচিপায় দখলে ব্যর্থ হয়ে জমির মালিককে মামলা দিয়ে হয়রানির অভিযোগ-গাজীপুর সংবাদ  ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ছয় প্রার্থীর মনোনয়ন বৈধ, ভোট ২৯ অক্টোবর-গাজীপুর সংবাদ  Casinos ohne OASIS 2026: Sicher spielen und attraktive Boni genießen

ছাতক উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে দেশ বিরুধী ষড়যন্ত্র, সন্ত্রাস ও  নৈরাজ্যের  প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ।-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০ টাইম ভিউ

সেলিম মাহবুব, ছাতকঃ

সারাদেশে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগ ও তার সহযোগি সংগঠনের দেশ বিরুধী ষরযন্ত্র নৈরাজ্য ও সন্ত্রাস হামলা ভাংচুরের প্রতিবাদে ​বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র ছাতক উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিলটি মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) মঙ্গলবার বিকেলে ছাতক বিএনপির কার্যালয় থেকে শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে শহরের ট্রাফিক পয়েন্টে এসে শেষ হয়।

বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সভায় ছাতক পৌর বিএনপির আহবায়ক শামছুর রহমান শামছু’র সভাপতিত্বে ও পৌর বিএনপির যুগ্ম আহবায়ক, সাবেক কাউন্সিলর জসিম উদ্দিন সুমেনের পরিচালনায় পৌর বিএনপির আহবায়ক শামছুর রহমান শামছুর সমাপনী বক্তব্যর মাধ্যমে সভা শেষ হয়।

সমাবেশে বিএনপি নেতারা অভিযোগ করেন, আওয়ামী লীগ দীর্ঘ সময় ক্ষমতায় থাকাকালে দেশের মানুষের ওপর নির্যাতন, গুম ও হত্যাকাণ্ড চালিয়েছে। তাদের দাবি, এসব কর্মকাণ্ডের জন্য সংশ্লিষ্টদের রাজনৈতিক জবাবদিহির আওতায় আনা প্রয়োজন।

বক্তারা আরও অভিযোগ করেন, শেখ হাসিনা দেশের বাইরে অবস্থান করে বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরির ষড়যন্ত্র করছেন এবং দেশের ভেতরে একটি গোষ্ঠীর মাধ্যমে খুন, অগ্নিসংযোগ ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে তারা দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

​এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাধারণ সম্পাদক, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, যুক্তরাজ্য প্রবাসী আশিকুর রহমান আশিক, ছাতক উপজেলা বিএনপির আহবায়ক ফরিদ উদ্দিন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নজরুল ইসলাম, পৌর বিএনপির আহ্বায়ক শামছুর রহমান শামছু, উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক ফজলুল করিম বকুল, যুগ্ম আহ্বায়ক শাহ শফিকুল আলম মতি, পৌর বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন মহী, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক সামছর রহমান বাবুল,শহিদুর রহমান সোহেল, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কয়েছ আহমেদ, ফয়জুর রহমান ও মতিউর রহমান।

এছাড়াও ছাতক সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জাহেদুল ইসলাম আহবাব, দক্ষিণ খুরমা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শামীম আলম নোমান, জাউয়াবাজার ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন, সিংচাপইড় ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহজাহান এবং দোলারবাজার ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল হক।​

উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফি উদ্দিন, উপজেলা জাসাসের আহ্বায়ক আব্দুল আলিম, কৃষক দলের আহ্বায়ক মনির উদ্দিন, পৌর যুবদলের আহ্বায়ক খায়ের উদ্দিন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক লিজন তালুকদার, পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মোমেন মামনুন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুল হোসেন, সদস্য সচিব শংকর দাস, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল বাকি মুহিত, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শরিফ উদ্দিন মাহিব প্রমুখ।

প্রতিবাদ সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এডভোকেট আব্দুল কাহার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বাকি বিল্লাহ, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম ও তানিমুল ইসলাম, গোবিন্দগঞ্জ ছৈদেরগাঁও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল হক, ছৈলা আফজলাবাদ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুর রউফ, চরমহল্লা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ইলিয়াস আহমদ, উপজেলা কৃষক দলের সদস্য সচিব বশির উদ্দিন তালুকদার, যুগ্ম আহ্বায়ক সাজ্জাদুর রহমান, ইব্রাহিম আলী রাসেল ও ইব্রাহিম আলী, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বাহাউদ্দিন শাহী, যুবদল নেতা আব্দুর রহিম, জাহাঙ্গীর আলম, মুহিবুর রহমান মুহিব, মজনু মিয়া, রাজু আহমদ চাঁদ, উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ও জেলা ছাত্রদলের সহ-সভাপতি মাহবুব আহমদ, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ইমদাদুর রহমান ইমন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ ফয়সাল, পৌর ছাত্রদলের আহ্বায়ক স্বাচ্ছা আবেদীন, গোবিন্দগঞ্জ কলেজ ছাত্রদলের সভাপতি মিয়া মোহাম্মদ সাদ এবং ছাত্রদল নেতা শাওন আহমদ, গোলাম দস্তগীর জীবন, সাহেদ ইয়াসিন, লাভলু তালুকদার ও রুম্মান তালুকদারসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, জাসাস ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করার পাশাপাশি শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানান। বক্তারা এমপি মিলনের ছোট ভাইয়ের মৃত্যুতে তার আত্মার মাগফেরাত কামনা করেন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com