1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
এল শাখার টাকা পাইয়ে দেওয়ার কথা বলে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ দালাল শাহাবুদ্দিন ও আল মামুন’র বিরুদ্ধে-গাজীপুর সংবাদ  সাপাহারে কৃতি স্কাউটদের সংবর্ধনা, বিতরণ হলো সনদপত্র-গাজীপুর সংবাদ  গজারিযা তেতৈতলা আইডিয়াল স্কুলে আবারও চুরি-গাজীপুর সংবাদ  মির্জাগঞ্জে শ্রীনগর প্রাথমিক বিদ্যালয়ের গাছ কেটে বিক্রির অভিযোগ স্থানীয় জমিদাতা মান্নান ও প্রধান শিক্ষিকার বিরুদ্ধে!-গাজীপুর সংবাদ  রাণীশংকৈলে কন্যাশিশুর নিরাপত্তার শপথ: র‍্যালি, গান আর অধিকারের কথায় মুখর উপজেলা-গাজীপুর সংবাদ ভূমিহীনদের অধিকার ও পুনর্বাসনের দাবিতে সমাবেশ বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেডের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান-গাজীপুর সংবাদ  নরসিংদী রায়পুরা মরজাল ভূমি অফিসের ফয়েজ আহম্মেদ ঘুষ বানিজ্যের মহা উৎসব তৈরি করেছে বলে অভিযোগ উঠেছে।-গাজীপুর সংবাদ  Exploring the hottest features in online casinos: what to play next কাপাসিয়ায় “গ্রিন কাপাসিয়া, ক্লিন কাপাসিয়া” কর্মসূচির উদ্বোধন: শিশুদের পরিচ্ছন্নতা ও নৈতিক শিক্ষায় নতুন দিগন্ত-গাজীপুর সংবাদ  ফুলেল শুভেচ্ছায় গলাচিপা সরকারি ডিগ্রি কলেজে নবীনদের বরণ-গাজীপুর সংবাদ 

গজারিযা তেতৈতলা আইডিয়াল স্কুলে আবারও চুরি-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫ টাইম ভিউ

ওসমান গনি গজারিয়া প্রতিনিধিঃ

মুন্সিগঞ্জ গজারিয়া উপজেলা তেতৈতলা আইডিয়াল স্কুলে আবারও চুরি ঘটনায় নিন্দার ঝড় সর্বত্র।

গজারিয়া উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন তেতৈতলা আনোয়ার সিমেন্ট সংলগ্ন স্কুলে এই ঘটনা ঘটে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো:মাজ হারুল ইসলাম জানান,গতকাল মঙ্গলবার(২৯ সেপ্টেম্বর)দুপুর ২:৩০টায় স্কুল ছুটি দিয়ে তালাবন্ধ করে চলে যাই,বুধবার( ৩০ সেপ্টেম্বর) সকাল অনুমান ০৭.০০ ঘটিকার সময় স্কুলে আসিয়া দেখিতে পাই যে, স্কুলের ০৫ কক্ষের তালা ভাঙ্গা। পরবর্তীতে আমিসহ স্থানীয় লোকজন স্কুলে প্রবেশ করিয়া দেখিতে পাই যে, স্কুলে থাকা বৈদুতিক তার, ০৫ টি ফ্যান, ০১টি মোটর নাই, যাহার আনুমানিক মূল্য ৪০,০০০/- টাকা,পরবর্তীতে বিষয়টা ম্যানেজিং কমিটির সভাপতিসহ এলাকার স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ জানাই।এর পূর্বেও এই স্কুলটাতে একাধিক বার চুরির ঘটনা ঘটে।

বারবার চুরি ঘটনায় তীব্র নিন্দার ঝড় বইছে এলাকা জুড়ে,অভিভাবক সদস্য আজিজুল হক পার্থ বলেন,একটা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান,যা পরিচালিত হয় সামাজিক কমিটির মাধ্যমে, শিক্ষার্থীদের অর্থ দিয়ে শিক্ষক মন্ডলীর বেতন হয়,সামান্য যা থাকে তা দিয়ে একটু একটু করে অবকাঠামোগত উন্নয়ন হয়। এখন এমন প্রতিষ্ঠানে যদি ক’মাস পরপর ফ্যান,মটর, পাইপ,ইলেকট্রনিক তার চুরি হয় তাহলে প্রতিষ্ঠানটি টিকবে কেমন করে,মন খারাপের বিষয় চুরির পাশাপাশি ব্ল্যাক বোর্ড,সুইচ ভেঙ্গে ফেলা,ক্ষতিটা সামান্য কিন্তু আঘাতটা শিক্ষার উপর।স্থানীয় গ্রামবাসী ও সচেতন মানুষগুলোকে এ ব্যাপারে কার্যকর উদ্যোগ গ্রহণের আহবান।

ম্যানেজিং কমিটির সভাপতি মো:বোরহান উদ্দিন ভূঁইয়া বলেন,বারবার চুরির ঘটনায় আমরা উদ্ধিগ্ন,এভাবে একটা সামাজিক প্রতিষ্ঠানকে ক্ষতিগ্রস্ত করার কি কারণ তা উদঘাটনের অনুরোধ রইল প্রশাসনের প্রতি।

এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ নকীব আকরাম হোসেন বলেন,অভিযোগ পেয়েছি, আন্তরিকতা সাথে বিষয়টা তদন্ত চলছে,আইন গত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com