1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
Cómo elegir los mejores casinos online de España en 2026: seguridad en retiros y Как найти тихую и безопасную квартиру на сутки в Гомеле для всей семьи নরসিংদী রায়পুরা মরজাল ইউনিয়নে চেয়ারম্যান পদপপ্রার্থী জাকির হোসেন মুন্সি জনগণের পাশে থাকার পপ্রত্যয়ে এগিয়ে চলছেন।-গাজীপুর সংবাদ  নরসিংদী ‘দুর্গাপূজা ঘিরে দেশকে অস্থিতিশীল করার চক্রান্তে লিপ্ত ফ্যাসিস্ট সংগঠন’-গাজীপুর সংবাদ  Los 10 mejores casinos en 2026: cómo acceder a pagos rápidos y seguros en ঠাকুরগাঁওয়ে নাগর নদীতে গোসল করতে নেমে প্রাণ গেল ১৬ বছরের রকিরের-গাজীপুর সংবাদ  গলাচিপায় ৩২ হাঁস নিধনের অভিযোগ, প্রতিবাদ করায় বাবা-ছেলেকে মারধর-গাজীপুর সংবাদ  Новички в Mostbet: пошаговое руководство по ставкам и играм Skatt och regler kring Casino utan svensk licens 2026: en guide för spelare ছাতকে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা-গাজীপুর সংবাদ 

ঠাকুরগাঁওয়ে নাগর নদীতে গোসল করতে নেমে প্রাণ গেল ১৬ বছরের রকিরের-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
  • ৫ টাইম ভিউ

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের হরিপুরে সীমান্তবর্তী নাগর নদীতে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে পানিতে ডুবে রকি (১৬) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) দুপুরে উপজেলার কানধাল এলাকার নাগর নদীতে এ দুর্ঘটনা ঘটে। দীর্ঘ কয়েক ঘণ্টার উদ্ধার অভিযানের পর নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত রকি হরিপুর উপজেলার ৪ নম্বর ডাঙ্গীপাড়া ইউনিয়নের শীতলপুর গ্রামের দুলাল হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে বন্ধুদের সঙ্গে নাগর নদীতে গোসল করতে নামে রকি। গোসলের একপর্যায়ে হঠাৎ নদীর পানিতে তলিয়ে যায় সে। কিছুক্ষণ পর তাকে পানিতে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন বন্ধুরা। পরে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা নদীতে উদ্ধার অভিযান চালান।

দীর্ঘ কয়েক ঘণ্টার প্রচেষ্টার পর নদী থেকে রকিকে উদ্ধার করা হলেও ততক্ষণে তার মৃত্যু হয়। অল্প বয়সে রকির এমন আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে। এ ঘটনায় শীতলপুর গ্রামসহ আশপাশের এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বন্ধুদের সঙ্গে নাগর নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে রকির মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com