1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
Explore the thrill of online pokies Australia 2026: Your guide to real money and Comparing real money casinos and PayID pokies Australia: Find your perfect match for online আদালতে মামলা চলার মধ্যেই পিরোজপুরে গাছ কাটার অভিযোগ-গাজীপুর সংবাদ  শরীফপুর ইউপি চেয়ারম্যান পদে হারুন অর রশীদের প্রার্থিতা ঘোষণা মতবিনিময় সভায় হাত তুলে সমর্থন জানালেন স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা-গাজীপুর সংবাদ  গজারিয়া আনারপুরা গ্রামকে আনুষ্ঠানিক ভাবে মাদক মুক্ত ঘোষণা-গাজীপুর সংবাদ  ঠাকুরগাঁওয়ের হরিপুরে মাদক ও জুয়াবিরোধী সমাবেশ,সামাজিক প্রতিরোধের আহ্বান পুলিশ সুপারের-গাজীপুর সংবাদ  নজরুল বর্ষ উপলক্ষে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতা সম্পূর্ণ-গাজীপুর সংবাদ  ¿Qué tácticas implementa Mourinho que puedes aplicar en Mediterráneo Digital? Cómo elegir los mejores casinos online de España en 2026: seguridad en retiros y Как найти тихую и безопасную квартиру на сутки в Гомеле для всей семьи

আদালতে মামলা চলার মধ্যেই পিরোজপুরে গাছ কাটার অভিযোগ-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ৬ টাইম ভিউ

পিরোজপুর জেলা প্রতিনিধি :

পিরোজপুর সদর উপজেলার চুলিশার গ্রামে জমি নিয়ে আদালতে মামলা চলমান থাকা অবস্থায় বিরোধপূর্ণ জমির গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগকারী এক নারী দাবি করেছেন, কয়েক দফায় জমির গাছ কেটে নেওয়া হয়েছে। সবশেষ ৩ অক্টোবরও অবশিষ্ট গাছ কেটে নেওয়া হয় বলে অভিযোগ তার।

অভিযোগকারী পারভিন (৪৫) চুলিশার গ্রামের বাসিন্দা। তার দাবি, বিরোধপূর্ণ জমি নিয়ে পিরোজপুরের দেওয়ানি আদালতে ৯৮/২০১৬ ও ২৩১/২০১১ নম্বর মামলা চলমান রয়েছে। এ ছাড়া জমি-সংক্রান্ত বিষয়ে এসিল্যান্ড আদালতে ৫৬১পি/২০১৬-২০১৭ নম্বর মিস মামলাও রয়েছে।

অভিযোগ অনুযায়ী, এসএ খতিয়ান ৪২০-এর ২১৩ নম্বর দাগ এবং এসএ খতিয়ান ৪২৩-এর ২৫২/৭৫০ ও ২৫২ নম্বর দাগসহ সংশ্লিষ্ট জমি নিয়ে বিরোধ রয়েছে। এসব জমির বিষয়ে আদালতের কার্যক্রম চলমান থাকা অবস্থায় গাছ কাটার ঘটনা ঘটেছে বলে অভিযোগকারীর দাবি।

পারভিনের অভিযোগ, গত ২৭ আগস্ট থেকে ৩০ আগস্ট পর্যন্ত কয়েক দফায় বিরোধপূর্ণ জমি থেকে বিভিন্ন প্রজাতির গাছ কেটে নিয়ে যাওয়া হয়। এতে প্রায় ১২ লাখ টাকার গাছ কাটা হয়েছে বলে তিনি দাবি করেন। এ বিষয়ে তিনি ২৭ আগস্ট পিরোজপুর থানায় সাধারণ ডায়েরি করেন, যার নম্বর ১৫৫৩।

অভিযোগকারীর দাবি, বিষয়টি জানার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাছ কাটায় বাধা দেয়। এতে দিনের বেলায় গাছ কাটার কাজ বন্ধ ছিল। তবে পরবর্তীতে রাতে বৈদ্যুতিক আলো ব্যবহার করে গাছ কেটে নেওয়া হয় বলে তিনি অভিযোগ করেন। সর্বশেষ ৩ অক্টোবরও অবশিষ্ট গাছ কেটে নেওয়ার অভিযোগ করেন তিনি।

পারভিন আরও দাবি করেন, গাছ কাটার বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হলে তাকে ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এমনকি তাদের বসতবাড়িতে আগুন দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ তার।

এ ঘটনায় জমির বিরোধের বিষয়টি তদন্ত করে গাছ কাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন অভিযোগকারী।

তবে অভিযোগগুলোর বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। আদালতে চলমান মামলার বিষয়টি এবং জমির মালিকানা সংক্রান্ত বিরোধের চূড়ান্ত নিষ্পত্তি সংশ্লিষ্ট আদালতের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com