1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম:
শরীফপুর ইউপি চেয়ারম্যান পদে হারুন অর রশীদের প্রার্থিতা ঘোষণা মতবিনিময় সভায় হাত তুলে সমর্থন জানালেন স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা-গাজীপুর সংবাদ  গজারিয়া আনারপুরা গ্রামকে আনুষ্ঠানিক ভাবে মাদক মুক্ত ঘোষণা-গাজীপুর সংবাদ  ঠাকুরগাঁওয়ের হরিপুরে মাদক ও জুয়াবিরোধী সমাবেশ,সামাজিক প্রতিরোধের আহ্বান পুলিশ সুপারের-গাজীপুর সংবাদ  নজরুল বর্ষ উপলক্ষে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতা সম্পূর্ণ-গাজীপুর সংবাদ  ¿Qué tácticas implementa Mourinho que puedes aplicar en Mediterráneo Digital? Cómo elegir los mejores casinos online de España en 2026: seguridad en retiros y Как найти тихую и безопасную квартиру на сутки в Гомеле для всей семьи নরসিংদী রায়পুরা মরজাল ইউনিয়নে চেয়ারম্যান পদপপ্রার্থী জাকির হোসেন মুন্সি জনগণের পাশে থাকার পপ্রত্যয়ে এগিয়ে চলছেন।-গাজীপুর সংবাদ  নরসিংদী ‘দুর্গাপূজা ঘিরে দেশকে অস্থিতিশীল করার চক্রান্তে লিপ্ত ফ্যাসিস্ট সংগঠন’-গাজীপুর সংবাদ  Los 10 mejores casinos en 2026: cómo acceder a pagos rápidos y seguros en

গজারিয়া আনারপুরা গ্রামকে আনুষ্ঠানিক ভাবে মাদক মুক্ত ঘোষণা-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ৫ টাইম ভিউ

ওসমান গনি গজারিয়া প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা মাদক নয়,জীবন হোক সুন্দর, স্বপ্নগুলো থাকুক অটুট”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবং সুস্থ সমাজ, নিরাপদ পরিবার ও উন্নত সমাজ গড়ার লক্ষ্যে সর্বস্তরের জনগণের উদ্যোগে আনারপুরা গ্রামকে আনুষ্ঠানিকভাবে মাদক মুক্ত ঘোষণা করা হয়েছে।

গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের আনারপুরা খেলার মাঠে আয়োজিত এক বিশেষ সামাজিক সমাবেশে গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ,যুব সমাজ ও সাধারণ জনগণের উপস্থিতিতে এই ঘোষণা দেওয়া হয়।
ইউপি সদস্য শাহজাদা শিকদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ঘোষণা দেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক মুহাম্মদ মাসুদ ফারুক।এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহিউদ্দিন আহমেদ,আব্দুল আহাদ শিকদার শ্যামল,সাইফুল শিকদার,সিরাজুল ইসলাম মেম্বার,জামান সরকার,ইঞ্জি:কাউসার আহমেদ প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ মাসুদ ফারুক বলেন,আজ এই মুহূর্ত থেকে আনারপুরা গ্রামকে মাদক মুক্ত ঘোষণা করা হলো,যারা এই ব্যবসা করবে তাদের বিরুদ্ধে কঠোর ভাবে আইন গত ব্যবস্থা গ্রহণ ক রা হবে,যারা সেবন করবে তাদের সামাজিক ভাবে বয়কট করা হবে।

অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বলেন, মাদকমুক্ত সমাজ গঠন ছাড়া সুস্থ ভবিষ্যৎ নির্মাণ সম্ভব নয়। সমাজ থেকে মাদক, জুয়া, সন্ত্রাস ও নানাবিধ অপরাধ নির্মূল করতে গ্রামের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে জীবনকে ‘হ্যাঁ’ এবং মাদককে ‘না’ বলার আহ্বান জানান তারা।

গ্রামবাসী একাত্মতা প্রকাশ করে অঙ্গীকার করেন যে, এখন থেকে আনারপুরা গ্রামে কোনো প্রকার মাদক ব্যবসা, জুয়া বা অপরাধমূলক কর্মকাণ্ড স্থান পাবে না। সবাই মিলে একটি মাদকমুক্ত, নিরাপদ ও আদর্শ গ্রাম গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

পরে আনারপুরা রওজাতুল উলুম মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাসান ফারুক গ্রামবাসীর কল্যাণে মোনাজাত পরিচালনা করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com