
সৈয়দ মুনিরুল হক নোবেল:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে জামালপুর সদর উপজেলার ২নং শরীফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নিজের প্রার্থিতা ঘোষণা করেছেন উপজেলা বিএনপির সদস্য ও শরীফপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশীদ।
এ উপলক্ষে শুক্রবার বাদ আছর শরীফপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের গুদাশিমলা পূর্বপাড়া গ্রামে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন ২নং শরীফপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোঃ শহীদুর রহমান শহীদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, ৬নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মোঃ শহীদুল ইসলাম ফনি। ভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ৬নং ওয়ার্ড কৃষক দলের সভাপতি মোঃ বাবুল সরকার।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন চাঁন নায়েব, ইব্রাহীম, সাইদুর, নশু মন্ডল, লিটন, ইন্তাজ আলী, মিজানুর রহমান খোকা, দুলাল মিয়া, শহীদ ফকির, উজ্জ্বল, রাসেলসহ স্থানীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২নং শরীফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে মোঃ হারুন অর রশীদের প্রার্থিতা ঘোষণা সময়োপযোগী পদক্ষেপ। তারা তাঁর প্রতি সমর্থন জানিয়ে নির্বাচনে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় মতবিনিময় সভায় উপস্থিত নেতাকর্মী ও সমর্থকগণ একসাথে হাত তুলে মোঃ হারুন অর রশীদের চেয়ারম্যান প্রার্থিতার প্রতি সমর্থন জানান এবং হারুন অর রশীদের পক্ষে বিভিন্ন স্লোগান ও মুহুর্মুহু করতালি দিয়ে সভাস্থল মাতিয়ে তোলেন।
মতবিনিময় সভায় মোঃ হারুন অর রশীদ বলেন, তিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে এলাকার মানুষের সুখে-দু:খে পাশে থাকার চেষ্টা করে আসছেন। শরীফপুর ইউনিয়নবাসী জনগণের আন্তরিক ভালবাসা ও ব্যাপক জনসমর্থনের কারণে ইউনিয়নবাসীর সেবা করার মানসে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চান। নির্বাচিত হলে এলাকার উন্নয়ন, জনসেবা, ইউনিয়নকে সন্ত্রাস, মাদক, জুয়া, চাঁদাবাজ মুক্ত করার পাশাপাশি সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
পরিশেষে দেশনেত্রী মরহুমা খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনাসহ প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্থতার সাথে দীর্ঘায়ূ কামনার পাশাপাশি দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয় এবং উপস্থিতির মাঝে তবারক বিতরণ করা হয়।
Leave a Reply